কেন্দ্রীয় সংস্থায় চাকরির সুযোগ, ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে শুরু নিয়োগ, আবেদন ২৯ জুলাই পর্যন্ত

On: Saturday, July 25, 2026 9:26 PM
---Advertisement---

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন (ডিআইসি)-এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যেই আবেদন জমা দিতে হবে।

ডিআইসি-র তরফে এগ্‌জিকিউটিভ পদে নিয়োগ করা হবে। মোট তিনটি শূন্যপদে প্রার্থী বাছাই করা হবে। নির্বাচিত প্রার্থীদের প্রথমে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে।

আবেদনের জন্য প্রার্থীকে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে যাঁদের স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে, তাঁদের ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকলেই আবেদন করা যাবে।

বিজ্ঞান, প্রযুক্তি বা ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া পদ অনুযায়ী প্রয়োজনীয় অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতার বিস্তারিত তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আবেদন করতে হলে প্রথমে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ‘Notification’ বিভাগে গিয়ে ‘Openings’ অপশনে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি নির্বাচন করতে হবে। এরপর নির্দিষ্ট লিঙ্কে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইন আবেদনপত্র পূরণ ও জমা দিতে হবে।

এই নিয়োগের জন্য আবেদন গ্রহণ চলবে ২৯ জুলাই পর্যন্ত। আবেদন করার আগে যোগ্যতা, নিয়োগের শর্ত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now