২৭ বছরের মডেলের সঙ্গে নাম জড়াল রোনাল্ডোর ছেলের, চর্চায় তোলপাড় সোশ্যাল মিডিয়া

On: Friday, April 3, 2026 11:40 PM
---Advertisement---

চোটের কারণে আপাতত মাঠের বাইরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। হ্যামস্ট্রিং সমস্যার জেরে সাম্প্রতিক ম্যাচে খেলতে পারেননি তিনি। বিশ্বকাপের আগে তাঁর ফিটনেস নিয়ে যখন উদ্বেগ তৈরি হয়েছিল, তখন নিজেই অনুশীলনের ছবি পোস্ট করে আশ্বস্ত করেন—“প্রতি দিন উন্নতি করছি।”

রোনাল্ডোর মাঠে ফেরা নিয়ে যখন জল্পনা চলছে, ঠিক তখনই অন্য এক কারণে শিরোনামে তাঁর পরিবার। আলোচনার কেন্দ্রে তাঁর ১৫ বছরের পুত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়র।

সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি দাবি—একজন ২৭ বছর বয়সি ব্রাজ়িলীয় মডেলের সঙ্গে নাকি সম্পর্ক রয়েছে রোনাল্ডো জুনিয়রের। দুবাইয়ে তাঁদের দেখা হয়েছিল বলেও দাবি করা হয়। সেই সূত্র ধরেই ‘প্রেমের’ গুঞ্জন ছড়াতে শুরু করে।

তবে এই দাবি ঘিরে প্রশ্নও উঠেছে বিস্তর। অনেকেই বিষয়টিকে অবাস্তব ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। কারণ, রোনাল্ডো জুনিয়র নিজেই একাধিকবার জানিয়েছেন, তিনি কোনও সম্পর্কে জড়িত নন।

এই প্রসঙ্গে আগে একটি মন্তব্য করেছিলেন রোনাল্ডোর সঙ্গী জর্জিনা রদ্রিগেজ়। তিনি মজা করে বলেছিলেন, রোনাল্ডো জুনিয়রের কারও প্রতি ভাল লাগা রয়েছে। যদিও পরে পরিষ্কার হয়, সেটি নিছক বন্ধুত্ব, প্রেম নয়। একটি রিয়্যালিটি শো-তে কথোপকথনের সময়ই এমন মন্তব্য করেছিলেন তিনি।

অতীতেও রোনাল্ডো জুনিয়রের সঙ্গে বিভিন্ন পরিচিত পরিবারের সন্তানের নাম জুড়ে গুজব ছড়িয়েছে। এমনকি লুইস সুয়ারেজ়-এর কন্যার সঙ্গেও তাঁর সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু সেই সব ক্ষেত্রেই কোনও প্রমাণ মেলেনি।

ফলে সাম্প্রতিক এই ‘সম্পর্ক’-এর দাবিকেও অনেকেই নিছক সোশ্যাল মিডিয়ার জল্পনা বলেই মনে করছেন। নেটিজ়েনদের একাংশের মতে, কিশোর বয়সে এমন গুঞ্জন ছড়ানো অযৌক্তিক। বর্তমানে ফুটবল অনুশীলন এবং পরিবার—এই দুইয়ের মধ্যেই সীমাবদ্ধ রোনাল্ডো জুনিয়রের জীবন।

অন্যদিকে, রোনাল্ডোর দিকেও নজর রয়েছে সমর্থকদের। দ্রুত সুস্থ হয়ে তিনি কবে মাঠে ফিরবেন, এখন সেই অপেক্ষাতেই ফুটবল দুনিয়া।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now