উচ্চমাধ্যমিক পাশেই AIIMS-এ চাকরির সুযোগ! কীভাবে আবেদন করবেন?

On: Thursday, July 16, 2026 1:56 PM
---Advertisement---

সরকারি হাসপাতালে চাকরির খোঁজে থাকা প্রার্থীদের জন্য সুখবর। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS), কল্যাণীতে অফিস হেল্পার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চুক্তিভিত্তিক এই নিয়োগে যোগ্য প্রার্থীদের আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অফিস হেল্পার পদে কাজের জন্য উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরাও আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীদের সরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার অথবা ন্যাশনাল অ্যাক্রেডিটেশন বোর্ড ফর টেস্টিং অ্যান্ড ক্যালিব্রেশন ল্যাবোরেটরিজ (NABL) স্বীকৃত গবেষণাগারে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।

এ ছাড়াও কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন। আবেদনকারীদের বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে।

নির্বাচিত প্রার্থীকে মোট ছয় মাসের চুক্তিতে নিয়োগ করা হবে। এই সময়ে প্রতি মাসে ২৬,৮০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে।

আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে। AIIMS কল্যাণীর অফিসিয়াল পোর্টালে গিয়ে নির্ধারিত ফর্ম পূরণ করে আবেদন জমা দিতে হবে। আবেদন গ্রহণের শেষ তারিখ ২২ জুলাই।

আবেদনপত্র যাচাইয়ের পর যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। পরীক্ষা ও সাক্ষাৎকারের দিনক্ষণ পরে কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হবে। সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা রয়েছে এবং নতুন সুযোগের অপেক্ষায় রয়েছেন, এমন প্রার্থীদের জন্য এটি একটি উল্লেখযোগ্য সুযোগ হতে পারে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now