বিদেশ মন্ত্রকে ইন্টার্নশিপের সুযোগ, মাসে ১০ হাজার টাকা বৃত্তি, আবেদন শেষ ২৭ সেপ্টেম্বর

On: Monday, September 21, 2026 8:51 PM
---Advertisement---

বিদেশ মন্ত্রকের ২০২৬ সালের দ্বিতীয় পর্বের ইন্টার্নশিপ কর্মসূচির জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। অক্টোবর ২০২৬ থেকে মার্চ ২০২৭ পর্যন্ত চলবে এই পর্ব। কলেজের চূড়ান্ত বর্ষের পড়ুয়া এবং সম্প্রতি স্নাতক হওয়া যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রাথমিক বাছাইয়ে উচ্চমাধ্যমিক এবং স্নাতক স্তরের ফলাফলের উপর গুরুত্ব দেওয়া হবে। আবেদন করতে হবে বিদেশ মন্ত্রকের নির্দিষ্ট ইন্টার্নশিপ পোর্টালের মাধ্যমে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৭ সেপ্টেম্বর ২০২৬।

আবেদনকারীদের ভারতীয় নাগরিক হতে হবে এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে স্নাতকের চূড়ান্ত বর্ষের পড়ুয়ারাও আবেদন করতে পারবেন, যদি তাঁদের পাঠ্যক্রমে ইন্টার্নশিপ বাধ্যতামূলক হয়। ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বয়স ২৫ বছরের বেশি হলে আবেদন করা যাবে না। প্রতি পর্বে সর্বাধিক ৩০ জনকে ইন্টার্ন হিসেবে নেওয়া হবে। প্রথমে উচ্চমাধ্যমিক ও স্নাতকের ফলাফলের ভিত্তিতে প্রাথমিক বাছাই হবে। এরপর ভিডিয়ো সম্মেলনের মাধ্যমে ব্যক্তিগত সাক্ষাৎকার নেওয়া হবে।

নির্বাচিত ইন্টার্নরা প্রতি মাসে ১০ হাজার টাকা করে বৃত্তি পাবেন। নিজ রাজ্যের রাজধানী অথবা সংশ্লিষ্ট কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে দিল্লি যাওয়া এবং ফেরার এককালীন বিমানভাড়াও নির্দিষ্ট সীমার মধ্যে মন্ত্রক বহন করবে। তবে দিল্লিতে থাকার এবং খাওয়ার খরচ প্রার্থীদের নিজেদেরই বহন করতে হবে। এই পর্বে মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ওডিশা, পঞ্জাব, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু, তেলঙ্গানা, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও পশ্চিমবঙ্গের পাশাপাশি জম্মু ও কাশ্মীর, লাদাখ, লাক্ষাদ্বীপ এবং পুদুচেরি থেকে প্রার্থীদের বিবেচনা করা হবে।

আবেদনের সরকারি পোর্টাল: internship.mea.gov.in

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now