SBI-তে চাকরির সুযোগ, বার্ষিক পারিশ্রমিক আড়াই কোটি টাকা পর্যন্ত, আবেদন করবেন কীভাবে?

On: Thursday, September 17, 2026 9:31 PM
---Advertisement---

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় চুক্তিভিত্তিক নিয়োগের সুযোগ। গ্রুপ চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার বা Group CISO পদে একজন যোগ্য প্রার্থীকে নিয়োগ করবে ব্যাঙ্ক। এসবিআইয়ের অফিসিয়াল কেরিয়ার পোর্টালে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে এবং আবেদনের শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৬।

নির্বাচিত প্রার্থীর বার্ষিক মোট পারিশ্রমিক সর্বোচ্চ ২.৫০ কোটি টাকা পর্যন্ত হতে পারে। প্রাথমিক ভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। প্রয়োজন এবং ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী পরবর্তীতে আরও দু’বছর মেয়াদ বাড়ানো যেতে পারে। কর্মস্থল হবে মুম্বই অথবা নবি মুম্বই। তবে ব্যাঙ্কের প্রয়োজন অনুযায়ী অন্যত্র বদলি বা ডেপুটেশনে পাঠানো হতে পারে।

যোগ্যতা কী
৩১ আগস্ট ২০২৬ অনুযায়ী আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৫৭ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং, সাইবার সিকিউরিটি অথবা সমতুল্য বিষয়ে বিই বা বিটেক ডিগ্রি থাকতে হবে। ন্যূনতম ৫০ শতাংশ নম্বর প্রয়োজন। এছাড়াও সংশ্লিষ্ট পদের জন্য নির্ধারিত পেশাগত অভিজ্ঞতা ও অন্যান্য শর্ত পূরণ করতে হবে। প্রয়োজনীয় সার্টিফিকেশনও ইন্টারভিউয়ের সময় বৈধ থাকতে হবে।

আবেদন ফি কত
সাধারণ এবং ওবিসি শ্রেণির প্রার্থীদের ৭৫০ টাকা আবেদন ফি দিতে হবে। এসসি, এসটি এবং বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের জন্য কোনও আবেদন ফি নেই।

কী ভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের এসবিআইয়ের কেরিয়ার পোর্টালে গিয়ে Current Openings বিভাগে Group CISO সংক্রান্ত বিজ্ঞপ্তিটি বেছে নিতে হবে। বিজ্ঞপ্তি নম্বর CRPD/SCO/2026 27/21। এরপর অনলাইন রেজিস্ট্রেশন করে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। ছবি, স্বাক্ষর এবং প্রয়োজনীয় নথি আপলোড করে প্রযোজ্য আবেদন ফি জমা দিতে হবে। সব তথ্য যাচাই করে আবেদনপত্র সাবমিট করার পর তার কপি এবং ই রসিদ ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখতে হবে। এসবিআইয়ের অফিসিয়াল কেরিয়ার পোর্টালেও নিয়োগটির আবেদন শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৬ বলে উল্লেখ রয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now