IOCL-এ ৪৩৩ পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ, নেই লিখিত পরীক্ষা-ইন্টারভিউ! কীভাবে আবেদন করবেন?

On: Monday, August 24, 2026 8:25 PM
---Advertisement---

সরকারি সংস্থায় প্রশিক্ষণের পাশাপাশি কাজের সুযোগ খুঁজছেন তরুণ প্রার্থীরা? ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড বা IOCL-এর মার্কেটিং ডিভিশনে শুরু হয়েছে অ্যাপ্রেন্টিস নিয়োগ। ট্রেড, টেকনিশিয়ান এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস মিলিয়ে মোট ৪৩৩টি শূন্যপদে নিয়োগ করা হবে।

উত্তর ভারতের একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য এই নিয়োগ প্রক্রিয়া আয়োজন করা হয়েছে। তালিকায় রয়েছে দিল্লি, হরিয়ানা, পঞ্জাব, হিমাচল প্রদেশ, চণ্ডীগড়, জম্মু ও কাশ্মীর, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড।

১২ মাসের প্রশিক্ষণ
নির্বাচিত প্রার্থীদের মোট ১২ মাসের অ্যাপ্রেন্টিসশিপ প্রশিক্ষণে যুক্ত করা হবে। প্রশিক্ষণ চলাকালীন অ্যাপ্রেন্টিস অ্যাক্ট এবং সরকারি নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট পদের জন্য নির্ধারিত হারে স্টাইপেন্ড দেওয়া হবে।

আবেদনের ক্ষেত্রে বয়সের বিষয়টিও গুরুত্বপূর্ণ। ৩১ অগস্ট ২০২৬ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতা ও বিষয়ভিত্তিক অন্যান্য শর্ত পদের উপর নির্ভর করছে।

পরীক্ষা নেই, মেধাতালিকাতেই বাছাই
এই নিয়োগে প্রার্থীদের কোনও লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ দিতে হবে না। শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বরের শতাংশের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে। এরপর নথি যাচাইয়ের মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত করা হবে।

ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট, সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতার সমস্ত সেমিস্টারের মার্কশিট এবং ফাইনাল সার্টিফিকেট জমা দিতে হবে। প্রয়োজনে কাস্ট সার্টিফিকেটের পাশাপাশি PAN Card, Aadhaar Card, Aadhaar-linked bank passbook এবং pre-engagement medical fitness certificate-ও দেখাতে হবে।

কীভাবে আবেদন করবেন?
আবেদন করতে হলে প্রথমে নিজের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী NAPS অথবা NATS পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পর IOCL-এর নির্দিষ্ট অনলাইন আবেদন লিঙ্কে গিয়ে পছন্দের রাজ্য নির্বাচন করে ফর্ম পূরণ করতে হবে।

৭ অগস্ট ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করার শেষ তারিখ ৬ সেপ্টেম্বর ২০২৬। তাই যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

নিয়োগের পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা, শূন্যপদের বিভাজন, স্টাইপেন্ড এবং অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে IOCL-এর অফিসিয়াল অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালটি দেখে নিতে হবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now