উচ্চশিক্ষার পর গবেষণাক্ষেত্রে কাজের সুযোগ খুঁজছেন? তাঁদের জন্য সুখবর। গবেষণা প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় বা BHU। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধীনে এই নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
কোন পদে নিয়োগ?
বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থী গবেষণা প্রকল্পের কাজে যুক্ত থাকবেন। এই পদের জন্য প্রতি মাসে ৩৭ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে।
কী যোগ্যতা প্রয়োজন?
আবেদনকারীদের সোশ্যাল সায়েন্স বিষয়ে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত ৫৫ শতাংশ নম্বর-সহ Master of Science ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি National Eligibility Test বা NET উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।
প্রার্থীর বয়স ৩৫ বছরের কম হতে হবে। তবে নিয়োগের অন্যান্য শর্ত, প্রয়োজনীয় নথি এবং যোগ্যতার বিষয়ে বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া জরুরি।
কী ভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীদের প্রথমে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (https://www.bhu.ac.in-এ যেতে হবে। সেখান থেকে হোমপেজে প্রকাশিত সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি খুঁজে নিতে হবে।
বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকা মেনে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৮ অগস্ট ২০২৬। নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন না করলে তা গ্রহণ করা হবে না।
তাই আবেদন করার আগে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, প্রয়োজনীয় নথি এবং অন্যান্য শর্ত ভালোভাবে যাচাই করে নেওয়া প্রয়োজন।







