আগামীকাল ১২ অগস্ট, বুধবার বছরের শেষ সূর্যগ্রহণ। জ্যোতিষ ও ধর্মীয় বিশ্বাসে এই গ্রহণকে ঘিরে নানা নিয়ম ও আচার প্রচলিত রয়েছে। ২০২৬ সালের এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ভারতের আকাশ থেকে দেখা যাবে না। তবে দৃশ্যমান না হলেও গ্রহণকে কেন্দ্র করে ধর্মীয় বিশ্বাসে বেশ কিছু নিয়ম পালনের কথা বলা হয়।
বিশ্বাস অনুযায়ী, গ্রহণের সময় নেতিবাচক শক্তির প্রভাব বাড়তে পারে। সেই কারণেই গ্রহণের আগে বাড়িতে নির্দিষ্ট কিছু জিনিস রাখার পরামর্শ দেওয়া হয়। সংখ্যাতত্ত্বের কিছু ব্যাখ্যায় আবার জন্মসংখ্যা বা মূলাঙ্কের সঙ্গে মিলিয়ে আলাদা আলাদা জিনিস রাখার কথা বলা হয়েছে।
তবে এগুলি সম্পূর্ণ বিশ্বাস ও প্রচলিত জ্যোতিষীয় ধারণার উপর নির্ভরশীল। এর কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই।
কোন জন্মসংখ্যায় কী রাখবেন?
জন্মতারিখের যোগফল থেকে যে সংখ্যা পাওয়া যায়, সেটিকে সাধারণত মূলাঙ্ক বা জন্মসংখ্যা বলা হয়। প্রচলিত সংখ্যাতত্ত্ব অনুযায়ী, সেই সংখ্যার ভিত্তিতে গ্রহণের আগে বাড়িতে নির্দিষ্ট কিছু জিনিস রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
মূলাঙ্ক ১: বাড়িতে তামার তৈরি সূর্যের প্রতীক অথবা তামার পাত্র রাখতে পারেন।
মূলাঙ্ক ২: রুপোর মুদ্রা কিংবা শঙ্খ রাখার কথা বলা হয়েছে।
মূলাঙ্ক ৩: হলুদ চন্দন অথবা গোটা হলুদ রাখা যেতে পারে।
মূলাঙ্ক ৪: ময়ূরের পালক রাখার পরামর্শ রয়েছে।
মূলাঙ্ক ৫: একটি তুলসী গাছ বাড়িতে রাখা যেতে পারে।
মূলাঙ্ক ৬: সুগন্ধি আতর রাখার কথা বলা হয়েছে।
মূলাঙ্ক ৭: যে কোনও মুখের রুদ্রাক্ষ রাখা যেতে পারে বলে প্রচলিত বিশ্বাস।
মূলাঙ্ক ৮: লোহার আংটি রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
মূলাঙ্ক ৯: লাল চন্দন রাখা যেতে পারে।
শুধু এই জিনিস রাখলেই হবে?
প্রচলিত বিশ্বাস অনুযায়ী, শুধু নির্দিষ্ট সামগ্রী বাড়িতে রাখাই যথেষ্ট নয়। গ্রহণের সময় বাড়ির পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উপরও গুরুত্ব দেওয়া হয়। তাই গ্রহণের আগে ঘরবাড়ি ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
পুজোর জায়গায় প্রদীপ জ্বালিয়ে রাখার কথাও বলা হয়। পাশাপাশি অযথা ঝগড়া, উত্তেজনা বা নেতিবাচক পরিবেশ তৈরি হয় এমন পরিস্থিতি এড়িয়ে চলতে বলা হয়েছে।
তবে মনে রাখা প্রয়োজন, সূর্যগ্রহণ একটি স্বাভাবিক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। জন্মসংখ্যা অনুযায়ী কোনও বস্তু বাড়িতে রাখলে অশুভ শক্তি দূরে থাকবে বা গ্রহণের প্রভাব বদলে যাবে, এমন বৈজ্ঞানিক প্রমাণ নেই। তাই এই বিষয়গুলিকে ধর্মীয় ও জ্যোতিষীয় বিশ্বাস হিসেবেই দেখা উচিত।







