অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করবেন কীভাবে? শপথ নিয়েই বড় ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রা পালের

On: Wednesday, May 13, 2026 9:19 PM
---Advertisement---

শপথ নেওয়ার পরই জনমুখী প্রকল্প নিয়ে বড় বার্তা দিল নতুন সরকার। এবার থেকে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পে আবেদন করতে আর শুধু দুয়ারে সরকারের শিবিরের উপর নির্ভর করতে হবে না। অনলাইন মাধ্যমেও আবেদন করা যাবে বলে ঘোষণা করলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।

বুধবার বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল জানান, সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই আবেদন প্রক্রিয়াকে আরও সহজ করা হচ্ছে। তাঁর কথায়, এমন ব্যবস্থা তৈরি করা হচ্ছে যাতে একজন সাধারণ মানুষ নিজের মোবাইল ফোন থেকেই আবেদন করতে পারেন। পাশাপাশি যাঁদের ডিজিটাল পরিষেবায় সমস্যা রয়েছে, তাঁরা নিকটবর্তী কেন্দ্র থেকেও আবেদন জমা দিতে পারবেন।

নতুন সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ছিল ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প। সেই প্রকল্পের আওতায় আগামী ১ জুন থেকে মহিলাদের মাসিক ৩০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধাও চালুর প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

প্রশাসনিক স্তরে স্বচ্ছতা বাড়ানো এবং সরকারি পরিষেবা দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই অনলাইন আবেদন ব্যবস্থার উপর জোর দেওয়া হচ্ছে বলে মনে করছে প্রশাসনিক মহল। সরকারের দাবি, আবেদন প্রক্রিয়া ডিজিটাল হলে ভিড় ও দীর্ঘ অপেক্ষার সমস্যাও অনেকটাই কমবে।

নতুন দায়িত্ব নেওয়ার পর প্রথম দিনেই অগ্নিমিত্রা পালের এই ঘোষণা রাজনৈতিক ও প্রশাসনিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now