ইন্টারভিউ দিয়েই গবেষণার জন্য নিয়োগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আকর্ষণীয় সুযোগ

On: Sunday, April 19, 2026 10:16 PM
---Advertisement---

গবেষণার জগতে পা রাখতে আগ্রহীদের জন্য বড় সুযোগ এনে দিল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

একটি শূন্যপদে নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ৩৭ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বায়োটেকনোলজি বা লাইফ সায়েন্সেস বিষয়ে এমটেক বা এমএসসি ডিগ্রি বাধ্যতামূলক। পাশাপাশি GATE অথবা NET উত্তীর্ণ হওয়া প্রার্থীদেরই আবেদন করার সুযোগ রয়েছে। বয়সসীমা রাখা হয়েছে ৩০ বছরের মধ্যে। সংশ্লিষ্ট বিষয়ে গবেষণার অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত সুবিধা হিসেবে বিবেচিত হবে।

এই নিয়োগের ক্ষেত্রে আলাদা করে লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমেই প্রার্থী বাছাই করা হবে। আগামী ২০ এপ্রিল সকাল ১১টা থেকে ইন্টারভিউ শুরু হবে। নির্দিষ্ট দিনে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে নিয়ে উপস্থিত হতে হবে প্রার্থীদের।

আবেদনপত্র এবং অন্যান্য বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। সেখানে দেওয়া নির্দেশিকা মেনে সমস্ত নথি প্রস্তুত রাখতে হবে। আবেদন করার জন্য ৫০ টাকা ফি ধার্য করা হয়েছে।

গবেষণার ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি স্বনামধন্য প্রতিষ্ঠানে যুক্ত হওয়ার সুযোগ— দুই দিক থেকেই এই নিয়োগ আগ্রহীদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now