মাধ্যমিক পাস করেই সরকারি চাকরির সুযোগ খুঁজছেন? তাঁদের জন্য বড় সুযোগ নিয়ে এল কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ-এর অধীনস্থ সংস্থা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি। যাদবপুরে অবস্থিত এই গবেষণা প্রতিষ্ঠানে মাল্টি টাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদের সংখ্যা আটটি। নির্বাচিত প্রার্থীরা মাসিক ১৮ হাজার টাকা থেকে ৫৬ হাজার ৯০০ টাকা পর্যন্ত বেতন পাবেন। আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে।
এই পদে আবেদন করতে হলে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে দশম শ্রেণি উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। তবে উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আইআইসিবি-র নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে আবেদন জমা দিতে পারবেন। আবেদন ফি হিসেবে ধার্য করা হয়েছে ৫০০ টাকা। আবেদনের শেষ তারিখ ৪ এপ্রিল। পরীক্ষার দিনক্ষণ পরবর্তীতে সংস্থার ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।
সরকারি গবেষণা প্রতিষ্ঠানে কাজের এই সুযোগ স্বাভাবিকভাবেই চাকরিপ্রার্থীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। হাতে সময় খুব বেশি নেই, তাই দ্রুত আবেদন করার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।







