PAN Card Update: হঠাৎই বাতিল হতে পারে আপনার প্যান কার্ড! নতুন অর্থবর্ষ শুরু হওয়ার আগে সামনে এল বড় সতর্কবার্তা।
১ এপ্রিল থেকে প্যান কার্ড সংক্রান্ত নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর হতে চলেছে। নতুন নিয়ম অনুযায়ী, প্যান কার্ড ও আধার কার্ডে নাম এক না হলে প্যান বাতিল হয়ে যেতে পারে। ফলে সময় থাকতে সংশোধন না করলে ভবিষ্যতে ব্যাঙ্কিং, আয়কর রিটার্নসহ নানা কাজে সমস্যায় পড়তে পারেন।
বর্তমানে অনেক ক্ষেত্রেই দেখা যায়, প্যান ও আধারে নামের বানান বা ফরম্যাটে সামান্য অমিল রয়েছে। কিন্তু নতুন নিয়ম চালু হলে এই অমিল আর গ্রহণযোগ্য হবে না। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, দ্রুত নিজের তথ্য যাচাই করে সংশোধন করে নেওয়া জরুরি।
কোন কোন নথি লাগবে?
প্যান কার্ড আপডেট করার জন্য পরিচয়পত্র হিসেবে আধার, ভোটার আইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা রেশন কার্ড রাখা প্রয়োজন।
ঠিকানার প্রমাণ হিসেবে ব্যবহার করা যেতে পারে বিদ্যুৎ বিল, ব্যাঙ্ক স্টেটমেন্ট, পাসবুক বা রেন্ট এগ্রিমেন্ট।
জন্মতারিখ সংশোধনের ক্ষেত্রে জন্ম শংসাপত্র, মাধ্যমিকের মার্কশিট বা পাসপোর্ট গ্রহণযোগ্য।
কীভাবে করবেন সংশোধন?
অনলাইনে খুব সহজেই প্যান কার্ড আপডেট করা যায়। এর জন্য Protean বা UTIITSL-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Changes or Correction in PAN Data’ অপশন বেছে নিতে হবে।
তারপর নিজের নাম, জন্মতারিখ, মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য পূরণ করে ফর্ম জমা দিতে হবে।
এরপর e-KYC ও e-Sign পদ্ধতি বেছে নিয়ে আধারভিত্তিক OTP যাচাইয়ের মাধ্যমে প্রক্রিয়া সম্পূর্ণ করা যায়। সংশোধনের জন্য প্রায় ১১০ টাকা ফি দিতে হয়।
বিশেষ সতর্কতা
যদি বিবাহের পর নাম পরিবর্তন করেন, তাহলে ম্যারেজ সার্টিফিকেট লাগতে পারে। আর আইনগতভাবে নাম বদল করলে গেজেট নোটিফিকেশন জমা দিতে হবে।
তবে শুধু বানানের ছোটখাটো ভুল হলে সহজেই অনলাইনে ঠিক করা সম্ভব।
এই নতুন নিয়ম চালুর আগে দ্রুত তথ্য মিলিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ। নাহলে একটি ছোট ভুলেই বড় সমস্যার মুখে পড়তে হতে পারে।





