কিউটনেস ওভারলোড! ছোট ছেলের মুখ প্রকাশ্যে আনলেন ভারতী সিং

On: Saturday, March 21, 2026 5:04 PM
---Advertisement---

দীর্ঘদিনের কৌতূহলের অবসান ঘটিয়ে অবশেষে নিজের ছোট ছেলে যশবীরের মুখ প্রকাশ্যে আনলেন জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং। শুক্রবার সামাজিক মাধ্যমে একটি পারিবারিক ছবি শেয়ার করেন তিনি, যেখানে স্বামী হর্ষ লিম্বাচিয়া এবং তাঁদের দুই সন্তান—লক্ষ্য ও যশবীরকে একসঙ্গে দেখা যায়। নীল ও সাদা রঙের পোশাকে সাজানো এই ছবিতে পরিবারের উষ্ণ মুহূর্ত নজর কাড়ে অনুরাগীদের।

ছবি প্রকাশের আগে নিজের ইউটিউব চ্যানেলে একটি বিশেষ ভ্লগ আপলোড করেছিলেন ভারতী। সেই ভিডিওতে দেখা যায়, যশবীরের মুখ প্রথমবার প্রকাশ করার জন্য ঘরোয়া পরিবেশে একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুরুতে লাল-সাদা পোশাকে শোয়ানো শিশুর মুখ গোলাপ ফুল দিয়ে ঢেকে রাখা হয়। পরে ধীরে ধীরে সেই ফুল সরিয়ে ক্যামেরার সামনে আনা হয় ছোট্ট যশবীরের মুখ, যা মুহূর্তেই অনুরাগীদের আবেগঘন প্রতিক্রিয়া কাড়ে।

 

View this post on Instagram

 

ভিডিওতে ছেলের চেহারা নিয়ে মজার কথোপকথনেও মেতে উঠতে দেখা যায় দম্পতিকে। হর্ষ লিম্বাচিয়া মন্তব্য করেন, যশবীর দেখতে নাকি একেবারে ভারতীর মতো। যদিও সেই দাবি উড়িয়ে দিয়ে ভারতী হাসতে হাসতে বলেন, ছোট ছেলে বরং বাবার মতোই হয়েছে। তাঁদের বড় ছেলে লক্ষ্য সম্পর্কেও একই রকম মজার অভিজ্ঞতার কথা শেয়ার করেন তিনি।

উল্লেখ্য, ২০১৭ সালের ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন ভারতী ও হর্ষ। ২০২২ সালে তাঁদের প্রথম সন্তান লক্ষ্য জন্ম নেয়। এরপর দ্বিতীয়বার মা হন ভারতী। তাঁদের পারিবারিক জীবনের নানা মুহূর্ত নিয়মিত ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন এই দম্পতি, যা দেখার জন্য মুখিয়ে থাকেন অসংখ্য অনুরাগী।

যশবীরের মুখ প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে প্রশংসা ও ভালবাসার বন্যা বয়ে গিয়েছে। ছোট্ট শিশুর কিউটনেস ইতিমধ্যেই নেটিজেনদের মন জয় করে নিয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now