রাজ্যের ভূমিহীন খেতমজুরদের জন্য সামনে এল গুরুত্বপূর্ণ আপডেট। Bhumihin Scheme বা ভূমিহীন প্রকল্পে আবেদনকারীদের জন্য ইতিমধ্যেই আর্থিক সহায়তার টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।
যাঁরা এই প্রকল্পে আবেদন করেছিলেন, তাঁদের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের আবেদনের স্ট্যাটাস নিয়মিত পরীক্ষা করা। বিভিন্ন জেলায় ধাপে ধাপে স্ট্যাটাস আপডেট করা হচ্ছে, তাই অনেকের ক্ষেত্রেই নতুন পরিবর্তন দেখা যাচ্ছে।
এই প্রকল্পের মূল লক্ষ্য হল গ্রামাঞ্চলের সেই সব মানুষকে আর্থিক সহায়তা দেওয়া, যারা নিজের জমি নেই এবং অন্যের জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। সরকারের এই প্রকল্পে যোগ্য উপভোক্তারা বছরে মোট ৪০০০ টাকা আর্থিক অনুদান পান।
এই অর্থ দুইটি কিস্তিতে দেওয়া হয়। খরিফ মরশুমে ২০০০ টাকা এবং রবি মরশুমে আরও ২০০০ টাকা সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়।
আবেদন করার পরে একাধিক ধাপে যাচাই প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রথমে রেজিস্ট্রেশন, এরপর আধিকারিকদের অনুমোদন বা ADI Approved ধাপ পার হতে হয়। সবশেষে যে ধাপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হল Payment File Generated।
যদি কারও স্ট্যাটাসে ‘Payment File Generated’ লেখা দেখা যায়, তাহলে ধরে নেওয়া যায় যে তাঁর আবেদন সম্পূর্ণভাবে অনুমোদিত হয়েছে এবং খুব শিগগিরই টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে।
বাড়িতে বসেই খুব সহজে অনলাইনে নিজের স্ট্যাটাস দেখা সম্ভব। প্রথমে ব্রাউজারে গিয়ে Bhumihin লিখে সার্চ করতে হবে। এরপর কৃষক বন্ধু পোর্টালের লিঙ্কে ঢুকে সার্চ অপশনে গিয়ে মোবাইল নম্বর, আধার নম্বর অথবা অ্যাকনলেজমেন্ট নম্বর দিয়ে খোঁজ করলেই নিজের নাম, এলাকা এবং বর্তমান স্ট্যাটাস দেখা যাবে।
যেহেতু জেলাভিত্তিকভাবে আপডেট করা হচ্ছে, তাই অনেকের স্ট্যাটাস এখনও পরিবর্তন না-ও হতে পারে। সেক্ষেত্রে কিছুটা সময় অপেক্ষা করে নিয়মিত পোর্টাল চেক করলেই পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।






