দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে সায়কের প্রাক্তন বৌদি, ভাগ করে নিলেন বিয়ের ছবি

On: Wednesday, March 18, 2026 12:50 PM
---Advertisement---

জীবনের নতুন অধ্যায়ের সূচনা এবার ছবিতে তুলে ধরলেন অভিনেত্রী সুস্মিতা রায়। বিয়ের খবর জানানোর পর এবার সামাজিক মাধ্যমে বিয়ের বিশেষ মুহূর্তের ছবি প্রকাশ করলেন তিনি, যেখানে আবেগে ভাসতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

মঙ্গলবার ফেসবুকে গাছকৌটো হাতে একটি ছবি পোস্ট করে নিজের বিয়ের কথা জানিয়েছিলেন সুস্মিতা। সেই পোস্টেই তিনি লিখেছিলেন, মা হতে চেয়েছি বরাবরই। সেই বার্তা ঘিরেই শুরু হয় জোর আলোচনা। ব্যক্তিগত জীবনের এই বড় সিদ্ধান্ত নিয়ে তিনি যে নতুন পথ চলা শুরু করেছেন, তা স্পষ্ট হয়ে ওঠে সেই পোস্ট থেকেই।

এরপর প্রকাশিত বিয়ের ছবিতে এক অন্যরকম সুস্মিতাকে দেখতে পেলেন অনুরাগীরা। ছবিতে স্পষ্ট তাঁর আবেগঘন মুহূর্ত। চোখে জল, মুখে এক মিশ্র অনুভূতি, যেন দীর্ঘদিনের এক স্বপ্নপূরণের সাক্ষী সেই মুহূর্ত। বিয়ের এই ব্যক্তিগত অনুভূতি প্রকাশ্যে এনে অভিনেত্রী যেন তাঁর জীবনের নতুন অধ্যায়কে সকলের সঙ্গে ভাগ করে নিলেন।

সুস্মিতা রায়ের ফেসবুক পোস্ট

ঘনিষ্ঠ মহলের মতে, এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে তাঁর নিজের। মা হওয়ার ইচ্ছার কথাও তিনি আগেই জানিয়েছিলেন। ফলে বিয়ে এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তাঁর এই পদক্ষেপকে অনেকেই দেখছেন একটি সচেতন ও ব্যক্তিগত পছন্দ হিসেবে। সামাজিক মাধ্যমে এই ছবি প্রকাশের পর থেকেই অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছায় ভরে উঠেছে তাঁর পোস্টের কমেন্ট বক্স। অনেকেই তাঁর সাহসী সিদ্ধান্ত এবং নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। সকলের পাশপাশি সুস্মিতার প্রাক্তন দেওর সায়ক চক্রবর্তীও একটি পোস্ট দিয়েছেন ফেসবুকে। যেখানে তিনি দাবি করেছেন, এই বরটাও তারই খুঁজে দেওয়া।

সায়ক চক্রবর্তীর ফেসবুক পোস্ট

ব্যক্তিগত জীবনের টানাপোড়েন তাঁর কাছে নতুন কিছু নয়। স্বামী সব্যসাচীর সঙ্গে বিচ্ছেদ কিংবা পরে সায়ককে ঘিরে সম্পর্কের জটিলতা, বারবারই আলোচনায় এসেছে তাঁর নাম। এমনকি সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty) জন্যই তার দাদা-বৌদির সংসার ভেঙেছে। কিন্তু সুস্মিতা বরাবরই জানিয়েছেন তিনি মা হতে চেয়েছেন। সে কারণেই এই সিদ্ধান্ত তাও জানিয়েছেন। যদিও বর্তমানে অভিনয় জগত থেকে কিছুটা সরে গিয়ে নিজের ব্যবসা এবং ভ্লগিং নিয়েই বেশি ব্যস্ত তিনি।

গত কয়েক দিন ধরেই ভাইয়ের বিয়েকে ঘিরে ব্যস্ততা ছিল সুস্মিতার। বিয়ের প্রস্তুতি থেকে শুরু করে বিভিন্ন রীতি রেওয়াজের মুহূর্ত তিনি নিয়মিত ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে তাঁর ভ্লগের মাধ্যমে। সব মিলিয়ে ছিল আনন্দঘন পরিবেশ। তবে সেই আনন্দের আড়ালেই লুকিয়ে ছিল এক বড় চমক। ভাইয়ের বিয়ের পরেই যে নিজের জীবন নিয়েও এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছেন সুস্মিতা, তা কেউই আগে থেকে আন্দাজ করতে পারেননি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now