Free LPG Cylinder: দোলে একদম ফ্রিতে রান্নার গ্যাস দেবে দিল্লি সরকার! কারা পাবেন এই সুবিধা?

On: Monday, February 23, 2026 10:05 PM
Free LPG cylinder scheme announcement by Delhi government
---Advertisement---

হোলির আগেই বড় চমক। বিনামূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার পেতে পারেন লক্ষ লক্ষ পরিবার।

দিল্লি সরকারের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আগামী ২ মার্চ একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে চলেছে। তার মধ্যেই অন্যতম আকর্ষণ হল হোলি ও দীপাবলিতে একটি করে Free LPG Cylinder দেওয়ার পরিকল্পনা।

সূত্রের খবর, এই প্রকল্পের আওতায় উৎসব উপলক্ষে একটি করে গ্যাস সিলিন্ডারের টাকা সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। ডাইরেক্ট বেনেফিট ট্রান্সফারের মাধ্যমে অর্থ জমা পড়বে। তবে এর জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্ত থাকা বাধ্যতামূলক।

প্রাথমিকভাবে রেশন কার্ডধারী এবং গণবন্টন ব্যবস্থার আওতাভুক্ত দরিদ্র পরিবারগুলিকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। বর্তমানে দিল্লিতে প্রায় ১৭.১৮ লক্ষ রেশন কার্ডধারী রয়েছেন। তাঁদেরই প্রথম দফায় সুবিধা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

এ ছাড়াও মহিলাদের আর্থিক সহায়তা সংক্রান্ত লাডলি যোজনাতেও নতুন বরাদ্দের কথা জানানো হয়েছে। প্রায় ১.৮৬ লক্ষ অ্যাকাউন্টে এখনও অর্থ পৌঁছায়নি বলে তথ্য মিলেছে। ইতিমধ্যে ৩০ হাজার নতুন সুবিধাভোগীকে চিহ্নিত করা হয়েছে।

মুখ্যমন্ত্রীর আশ্বাস, আরও ৪১ হাজার মহিলাকে এই প্রকল্পে যুক্ত করা হবে। তাঁদের জন্য প্রায় ১০০ কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা রয়েছে। সামগ্রিকভাবে দরিদ্র ও প্রান্তিক পরিবারগুলিকে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দিতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

রাজধানীতে আয়োজিত বর্ষপূর্তি অনুষ্ঠানে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা হতে পারে বলেই প্রশাসনিক সূত্রে ইঙ্গিত। ফলে উৎসবের মরসুমে সাধারণ মানুষের জন্য বাড়তি স্বস্তি মিলতে পারে বলেই মনে করা হচ্ছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now