প্রায় দুই দশকের অপেক্ষার অবসান। আবারও ভারতের মঞ্চে ফিরছেন বিশ্বখ্যাত পপ তারকা।
Shakira India concert 2026: ১৯ বছর পর ভারতে কনসার্ট করতে আসছেন Shakira। ‘কুইন অফ ল্যাটিন মিউজিক’ নামে পরিচিত এই শিল্পী আগামী এপ্রিলে মুম্বই ও দিল্লিতে লাইভ পারফর্ম করবেন। ফলে দেশজুড়ে অনুরাগীদের মধ্যে ইতিমধ্যেই উন্মাদনা তুঙ্গে।
২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত তাঁর বিশ্ববিখ্যাত গান Hips Don’t Lie আন্তর্জাতিক স্তরে বিপুল সাফল্য পায়। গানের সঙ্গে তাঁর স্বতন্ত্র নাচের ভঙ্গি বিশেষ করে ‘হিপ শেকিং’ দর্শকদের মনে আলাদা ছাপ ফেলেছিল। সেই পারফরম্যান্স আজও পপ সংস্কৃতির অন্যতম স্মরণীয় মুহূর্ত।
ভারতে শেষবার ২০০৭ সালে ওরাল ফিক্সেশন ট্যুরের সময় এসেছিলেন শাকিরা। তখন কেবল মুম্বইয়েই অনুষ্ঠান হয়েছিল। এবার তিনি পারফর্ম করবেন মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্স ময়দান এবং দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে।
১ মার্চ থেকে টিকিট বুকিং শুরু হবে বলে জানানো হয়েছে। তবে টিকিটের মূল্য এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। ফলে দাম নিয়ে জল্পনা চলছে ভক্তদের মধ্যে।
গত কয়েক বছরে Ed Sheeran, Dua Lipa, Enrique Iglesias, Linkin Park এবং Maroon 5 ভারতের বিভিন্ন শহরে কনসার্ট করেছেন। তবে এশিয়ায় শাকিরার জনপ্রিয়তা তুলনামূলকভাবে আরও ব্যাপক বলে মনে করছেন সংগীতপ্রেমীরা।
সব মিলিয়ে, নিরাপত্তা ও আয়োজন—দুই ক্ষেত্রেই বড় প্রস্তুতি নেওয়া হবে বলেই আশা। এখন শুধু অপেক্ষা, আবার কবে মঞ্চে উঠে দর্শকদের মাতাবেন শাকিরা।








