Solar Cooking System : গ্যাস সিলিন্ডারের বাড়তি দামে নাজেহাল পরিবারগুলি। কিন্তু যদি বলা হয়, মাত্র ১০০ ওয়াট সোলার প্যানেলেই প্রতিদিনের রান্না সম্ভব?
সৌরশক্তির ব্যবহারে এখন নতুন সংযোজন DC সোলার ইন্ডাকশন। এই প্রযুক্তির সাহায্যে গ্যাস সিলিন্ডারের খরচ ছাড়াই বাড়িতেই রান্না করা যাচ্ছে। বড়সড় সোলার সেটআপ নয়, একটি ছোট ১০০ ওয়াট সোলার প্যানেলেই তৈরি হতে পারে পরিবেশবান্ধব রান্নাঘর।
বর্তমানে আলো, গিজার, এমনকি গাড়িতেও সৌরশক্তির ব্যবহার বাড়ছে। সেই তালিকায় যুক্ত হয়েছে রান্নাও। DC সোলার ইন্ডাকশন সরাসরি সোলার প্যানেল থেকে বিদ্যুৎ নিয়ে কাজ করে। ফলে বিদ্যুৎ বিল বা গ্যাসের খরচ অনেকটাই কমে যায়।
এই ব্যবস্থায় প্রয়োজন মাত্র তিনটি জিনিস। একটি ১০০ ওয়াট সোলার প্যানেল, একটি ১২V DC সোলার ইন্ডাকশন এবং একটি ১২V ব্যাটারি। সব মিলিয়ে আনুমানিক খরচ পড়তে পারে ১০ হাজার থেকে ১৫ হাজার টাকার মধ্যে।
সেটআপটি সম্পূর্ণ DC কারেন্টে চলে। ফলে ইনভার্টারের প্রয়োজন হয় না। দিনের বেলায় সোলার প্যানেল থেকে সরাসরি রান্না করা যায় এবং একই সঙ্গে ব্যাটারি চার্জ হয়। রাতে সেই চার্জ থাকা ব্যাটারি দিয়েই চালানো সম্ভব।
ইনস্টলেশনের ক্ষেত্রে প্রথমে ছাদের এমন জায়গায় প্যানেল বসাতে হবে যেখানে সারাদিন রোদ পাওয়া যায়। প্যানেল থেকে ব্যাটারিতে সংযোগের জন্য DC চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে হবে, যা ওভারচার্জিং রোধ করে। এরপর ব্যাটারির সঙ্গে ১২V DC ইন্ডাকশন চুল্লি যুক্ত করলেই প্রস্তুত সম্পূর্ণ সিস্টেম।
একবার এই বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে বড় সাশ্রয় সম্ভব। নিয়মিত গ্যাস সিলিন্ডারের খরচ ধরলে ১ থেকে ২ বছরের মধ্যেই এই খরচ উঠে আসতে পারে বলে দাবি করা হচ্ছে। পাশাপাশি পরিবেশ দূষণও কমবে।
সব মিলিয়ে কম খরচে, কম জায়গায় এবং কম ঝামেলায় সৌরশক্তি নির্ভর রান্না এখন সাধারণ পরিবারের নাগালেই।








