Ajker Rashifal 9th February 2026: জীবন সুখ দুঃখের মিশেলে তৈরি। হঠাৎ ঘটে যাওয়া ঘটনাই অনেক সময় আমাদের পথ বদলে দেয়। জ্যোতিষশাস্ত্র ভবিষ্যতের ইঙ্গিত দিয়ে আগাম সতর্ক করে। তাই দিনের শুরুতেই নিজের রাশিফল জেনে নিলে অনেক সিদ্ধান্ত সহজ হয়। দেখে নিন আজকের রাশিফল।
মেষ রাশি
বাবার উপদেশ কাজে লাগালে কর্মক্ষেত্রে সুফল মিলবে। অফিসে পরিবেশ অনুকূলে থাকবে। শরীরের যত্ন নিন এবং বাইরের খাবার এড়িয়ে চলুন। পরিবারে আনন্দের খবর আসতে পারে। দাম্পত্য জীবনে সময় দেওয়ার সুযোগ পাবেন।
বৃষ রাশি
দীর্ঘদিনের মানসিক চাপ অনেকটাই কমবে। সঙ্গীর কাজে অযথা নাক গলাবেন না নইলে অশান্তি বাড়তে পারে। খরচ কিছুটা বেশি হতে পারে। কাজের জায়গায় দিনটি স্বাভাবিক কাটবে। অবসর সময়ে বই পড়লে মন ভালো থাকবে।
মিথুন রাশি
আগে ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন। এতে আর্থিক অবস্থার উন্নতি হবে। কর্মক্ষেত্রে দিনটি স্বস্তির হবে। পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দে সময় কাটবে। সঙ্গীর কাছ থেকে উপহার পেতে পারেন।
কর্কট রাশি
অতীতের অতিরিক্ত খরচ আজ চাপ সৃষ্টি করতে পারে। তবু মন ভালো থাকবে। দাম্পত্য জীবনে সুখবর মিলতে পারে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি অনুকূল।
সিংহ রাশি
মদ্যপানের অভ্যাস ত্যাগ করুন নইলে সমস্যায় পড়তে পারেন। পুরনো বিনিয়োগ থেকে লাভের ইঙ্গিত রয়েছে। বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটবে। সংসারের দিকে মন দিন।
কন্যা রাশি
স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকুন। সঞ্চয়ের দিকে নজর দিন। কর্মক্ষেত্রে পরিস্থিতি আপনার পক্ষেই থাকবে। দিনের শেষে নিজের জন্য কিছু সময় রাখুন।
তুলা রাশি
আর্থিক উন্নতির যোগ রয়েছে। তবে খরচও বাড়তে পারে। ঘরের কাজে মনোযোগ দিন। প্রিয় মানুষের সঙ্গে মনের কথা ভাগ করে নিন।
বৃশ্চিক রাশি
ধৈর্য রাখলে সাফল্য আসবেই। অজানা উৎস থেকে অর্থলাভ হতে পারে। আত্মীয়দের সঙ্গে সময় কাটানো ফলপ্রসূ হবে। যৌথ ব্যবসা এড়িয়ে চলাই ভালো। বন্ধুদের সঙ্গে সময় কাটান তবে মদ্যপান নয়।
ধনু রাশি
মদ্যপান থেকে দূরে থাকুন। অর্থ যে কোনও সময় দরকার হতে পারে তাই পরিকল্পনা করে চলুন। সঞ্চয় শুরু করা শুভ। সন্তানের পড়াশোনার কাজে সাহায্য করতে হতে পারে।
মকর রাশি
বুদ্ধি ও কৌশল কাজে লাগান। দীর্ঘদিনের বকেয়া টাকা ফিরে পেতে পারেন। কেউ ক্ষতি করার চেষ্টা করতে পারে তাই সতর্ক থাকুন। পরিশ্রম ও ধৈর্যে লক্ষ্যে পৌঁছবেন।
কুম্ভ রাশি
পরিবারের কোনও গোপন খবর আপনাকে চমকে দেবে। কঠোর পরিশ্রমের ফল পাবেন। পড়ুয়াদের মনোযোগ বাড়াতে হবে। সঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটবে।
মীন রাশি
বন্ধুর মাধ্যমে এক বিশেষ মানুষের সঙ্গে পরিচয় হতে পারে যিনি আপনার ভাবনায় প্রভাব ফেলবেন। ব্যবসায়ীদের বিনিয়োগে সতর্ক থাকা দরকার। আজ পুরনো দিনের প্রিয় কাজগুলো করতে মন চাইবে।








