Largest Solar Storm in Over 20 Years: ২ দুই দশকের সর্ববৃহৎ সৌর ঝড়ে আকাশে রঙিন অরোরা, কি কি সমস্যা হতে পারে?

On: Wednesday, January 21, 2026 10:23 AM
Colorful northern lights in the night sky during a powerful solar storm
---Advertisement---

Largest Solar Storm in Over 20 Years: পৃথিবী সদ্য এক অত্যন্ত শক্তিশালী সৌর ঝড়ের (Solar Storm) মুখোমুখি হয়েছে। মঙ্গলবার রাতে এই ঝড় গত ২৩ বছরে সবচেয়ে শক্তিধর বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। লাইভ সায়েন্সের (Live Science) রিপোর্ট অনুযায়ী সূর্য থেকে একটি তীব্র এক্স (X) শ্রেণির সৌর বিস্ফোরণ বেরিয়ে আসে। এর ফলে কিছু প্রযুক্তিগত ব্যাঘাত দেখা গেলেও আকাশে অসাধারণ অরোরা বা নর্দান লাইটস (Northern Lights) দেখা গেছে।

অরোরা বরিয়ালিস (Aurora Borealis) নামে পরিচিত এই প্রাকৃতিক আলোর খেলা ক্যালিফোর্নিয়া, গ্রিনল্যান্ড, অস্ট্রিয়া, জার্মানি সহ বহু অঞ্চলের মানুষ দেখেছেন।

সোমবার এই ঝড় শুরু হয় দ্রুতগতির সৌর বিকিরণের মেঘ পৃথিবীর বায়ুমণ্ডলে আঘাত করলে। এতে পৃথিবীকে ঘিরে থাকা অদৃশ্য চৌম্বক স্তরে সাময়িক অস্থিরতা দেখা দেয়। এবং চার্জযুক্ত কণাগুলি আরো গভীরে প্রবেশ করতে পারে।

আমেরিকার নোয়া সংস্থার স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার জানিয়েছে ঝড়টি দুপুর ২.৩৮ মিনিটে সবচেয়ে তীব্র পর্যায়ে পৌঁছায়। পরে জানানো হয় পরিস্থিতি কিছুটা শান্ত হলেও পরের দিন আবার G4 স্তরের ঝড় নথিভুক্ত হয়েছে।

ইউকে, ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বহু এলাকায় রঙিন অরোরা রাতের আকাশে দেখা যায়। প্রতিবেদনে আরও জানা যায় ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, বেলজিয়াম, নরওয়ে, ডেনমার্ক, নেদারল্যান্ডস, কানাডা এবং ক্রোয়েশিয়াতেও অরোরা দেখা গেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে এই আলোর খেলা মোট ২৪ টি অঙ্গরাজ্যে দেখা যাবে বলে পূর্বাভাস ছিল। এপি রিপোর্টে জানানো হয়, আলাস্কা, সান ফ্রান্সিসকো, শিকাগো সহ বহু জায়গা থেকে মানুষ সামাজিক মাধ্যমে এই ছবি শেয়ার করেছেন।

সৌর ঝড় কি?
সূর্য থেকে বেরিয়ে আসা শক্তিশালী বিকিরণ এবং চার্জযুক্ত কণার ফলে যে চৌম্বক অস্থিরতা সৃষ্টি হয়, তাকেই সৌর ঝড় বলা হয়।

এই সৌর ঝড় কেন আলোচনায়?
এটি গত ২৩ বছরে সবচেয়ে শক্তিশালী সৌর ঝড় বিজ্ঞানীদের মতে এটি বিরল তাই এটি বিজ্ঞান ও প্রযুক্তি মহলে বড় খবর।

সৌর ঝড়ের ফলে কি কি সমস্যা হতে পারে?
স্যাটেলাইট ব্যাঘাত জিপিএস সমস্যা রেডিও সংকেতে গোলযোগ এবং কিছু ক্ষেত্রে বিদ্যুৎ গ্রিডে চাপ পড়তে পারে।

এই ঝড়ে অরোরা বা নর্দান লাইটস কেন দেখা যায়?
সৌর ঝড়ের চার্জযুক্ত কণাগুলি পৃথিবীর চৌম্বক স্তরে ধাক্কা খেয়ে বায়ুমণ্ডলে আলো তৈরি করে এটাই অরোরা।

কোথায় কোথায় অরোরা দেখা গেছে?
ক্যালিফোর্নিয়া থেকে গ্রিনল্যান্ড অস্ট্রিয়া জার্মানি ইউকে সহ ইউরোপ ও আমেরিকার বহু জায়গায় অরোরা দেখা গেছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now