এসির তাপমাত্রা ১৬ ডিগ্রির নিচে নামানো যায় না কেন? জানেন এর নেপথ্যের আসল কারণ?

On: Wednesday, May 20, 2026 5:32 PM
---Advertisement---

গরম বাড়লেই বাড়িতে, অফিসে কিংবা দোকানে একটাই চাহিদা— এসি যেন আরও ঠান্ডা হাওয়া দেয়। অনেকেই রিমোট হাতে নিয়ে তাপমাত্রা কমাতে কমাতে ১৬ ডিগ্রিতে পৌঁছে থেমে যান। কিন্তু কখনও কি খেয়াল করেছেন, কোনও এয়ার কন্ডিশনারেই ১৬ ডিগ্রির নিচে তাপমাত্রা নামানোর সুযোগ থাকে না? আবার ৩০ ডিগ্রির উপরে সেট করাও যায় না। এর পিছনে রয়েছে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত কারণ।

বর্তমানে প্রায় সব সংস্থার এসিতেই একই ধরনের তাপমাত্রার সীমা রাখা হয়। অর্থাৎ, এটি কোনও নির্দিষ্ট ব্র্যান্ডের নিয়ম নয়, বরং এসির গঠন এবং কার্যপদ্ধতির সঙ্গেই জড়িত।

একটি এসির ভিতরে থাকে ইভ্যাপোরেটর নামে বিশেষ অংশ, যা কুল্যান্টের সাহায্যে ঠান্ডা হয়। সেই ঠান্ডা বাতাসই পরে ঘরের ভিতরে ছড়িয়ে পড়ে। কিন্তু তাপমাত্রা যদি ১৬ ডিগ্রিরও নিচে নামিয়ে দেওয়া হয়, তাহলে এই ইভ্যাপোরেটরের ভিতরে বরফ জমতে শুরু করতে পারে।

ফলে সমস্যা হয় উল্টো। ঘর ঠান্ডা হওয়ার বদলে এসির ভিতরেই অতিরিক্ত ঠান্ডা তৈরি হতে থাকে। এতে মেশিনের স্বাভাবিক কার্যক্ষমতা ব্যাহত হয়। অনেক ক্ষেত্রে এসি বন্ধ হয়ে যেতে পারে, এমনকি যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও থাকে। সেই কারণেই নির্মাতারা নিরাপত্তার কথা মাথায় রেখে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রিতে সীমাবদ্ধ রাখেন।

একইভাবে সর্বোচ্চ সীমাও নির্ধারণ করা হয়েছে। সাধারণভাবে ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রাকে মানুষের জন্য সহনীয় ধরা হয়। তার বেশি হলে গরম অনুভূত হয়। তাই এসির সেটিংসও সেই সীমার মধ্যেই রাখা হয়।

বিশেষজ্ঞদের মতে, এসির মূল কাজ হল বাতাসকে ঠান্ডা করা। তাই ৩০ ডিগ্রির উপরে তাপমাত্রা সেট করলে অনেক সময় তা কার্যত ঠান্ডা করার বদলে স্বাভাবিক বা তুলনামূলক উষ্ণ বাতাস দিতে শুরু করে। অর্থাৎ, এসি তখন আর কাঙ্ক্ষিতভাবে কুলিং করতে পারে না।

তাই এসির রিমোটে ১৬ থেকে ৩০ ডিগ্রির যে সীমা দেখা যায়, তা নিছক কোম্পানির সিদ্ধান্ত নয়। এর পিছনে রয়েছে যন্ত্রের সুরক্ষা, কার্যক্ষমতা এবং ব্যবহারকারীর স্বস্তি— এই তিনেরই ভারসাম্য।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now