বকেয়া DA মেটানোর প্রক্রিয়া শুরু করল নবান্ন, কোথায় পাবেন টাকা?

On: Thursday, March 26, 2026 7:18 PM
---Advertisement---

সুপ্রিম কোর্টের নির্দেশের পর অবশেষে বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর পথে এগোতে শুরু করল রাজ্য প্রশাসন। জানা গিয়েছে, ইতিমধ্যেই অর্থদপ্তর থেকে টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং ধাপে ধাপে কর্মীদের অ্যাকাউন্টে পৌঁছবে সেই অর্থ।

এই প্রক্রিয়ায় কর্মীদের মধ্যে বিভাজন রাখা হয়েছে। গ্রুপ ডি কর্মী এবং পেনশনভোগীদের ক্ষেত্রে বকেয়া ডিএ সরাসরি তাঁদের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। অন্যদিকে, বাকি সরকারি কর্মীদের ক্ষেত্রে সেই অর্থ জমা পড়বে জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ অ্যাকাউন্টে।

প্রশাসনিক মহলের দাবি, কর্মীরা চাইলে নিজেদের বকেয়া ডিএ-র হিসাবও এখন দেখতে পাচ্ছেন। ফলে পুরো প্রক্রিয়াটি আরও স্বচ্ছ করার চেষ্টা করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

কীভাবে এই টাকা জিপিএফ অ্যাকাউন্টে জমা পড়বে, সেই রূপরেখাও স্পষ্ট করেছে প্রশাসন। এইচআরএমএস প্ল্যাটফর্মের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, অর্থাৎ ডিডিও-দের নির্দিষ্ট প্রক্রিয়া মেনে বিল তৈরি করতে হবে। এরিয়ার বা সাপ্লিমেন্টারি বিভাগে গিয়ে টাস্কলিস্ট থেকে বিল সামারি তৈরি করে বিল জেনারেট করার পরই সেই অর্থ জিপিএফ অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে। একইসঙ্গে আধিকারিকরা ইনস্টলমেন্টের বিস্তারিত তথ্যও দেখতে পারবেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now