রাজ্য সরকারি সংস্থায় চাকরির সুযোগ, মাসে ৭২ হাজার টাকা পর্যন্ত বেতন! আজই আবেদন করুন

On: Monday, June 29, 2026 7:59 PM
---Advertisement---

রাজ্য সরকারি সংস্থায় চাকরি খুঁজছেন? সে ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (WBSETCL) নিয়ে এসেছে নতুন নিয়োগের সুযোগ। চিফ মেডিক্যাল অফিসার এবং স্পেশ্যাল অফিসার পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থা। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চিফ মেডিক্যাল অফিসার পদে একটি শূন্যপদ রয়েছে। আবেদনকারীর এমবিবিএস ডিগ্রি থাকা বাধ্যতামূলক। পাশাপাশি চিকিৎসক হিসেবে অন্তত ২০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের জন্য আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৬৬ বছর নির্ধারণ করা হয়েছে। নির্বাচিত প্রার্থী প্রতি মাসে ৭২ হাজার টাকা বেতন পাবেন।

অন্যদিকে, স্পেশ্যাল অফিসার পদে মোট দু’জনকে নিয়োগ করা হবে। এই পদে শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীরাই আবেদন করতে পারবেন। প্রার্থীর পুলিশ বিভাগে ডেপুটি সুপারিনটেনডেন্ট (ডিএসপি) বা সমমর্যাদার পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর বয়স ৬০ থেকে ৬২ বছরের মধ্যে হতে হবে। নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন হবে ৫০ হাজার টাকা।

আবেদন করতে হলে WBSETCL-এর সরকারি ওয়েবসাইটের ‘Career’ বিভাগে গিয়ে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি খুলতে হবে। সেখানে দেওয়া নির্দেশিকা অনুসরণ করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ জুন। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রয়োজনীয় নথি এবং নিয়োগ সংক্রান্ত অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে প্রার্থীদের সংস্থার প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তি ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now