আপনি কি শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিতে চান? আপনার জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এল পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠান এগরা পাবলিক স্কুল। সম্প্রতি সিআইএসসিই (CISCE) বোর্ড অনুমোদিত এই বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলটির পক্ষ থেকে শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। স্নাতক ও স্নাতকোত্তর পাশ প্রার্থীদের জন্য এটি একটি বড় সুযোগ।
কোন কোন পদে নিয়োগ?
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মূলত দুটি বিভাগে এই নিয়োগ প্রক্রিয়া চলবে। এক, অ্যাকাউন্টেন্সি ও ইকোনমিক্স বিষয়ের জন্য পিজিটি (PGT) শিক্ষক এবং দুই, প্রাইমারি টিচার। পিজিটি পদের জন্য আবেদনকারীকে সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রি এবং বি.এড থাকা বাধ্যতামূলক। অন্যদিকে, প্রাইমারি টিচার পদের ক্ষেত্রে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলেই আবেদন করা যাবে।
তবে ইংরেজি মাধ্যম স্কুল হওয়ায় সব পদের জন্যই একটি বিশেষ শর্ত রাখা হয়েছে। প্রার্থীদের অবশ্যই ইংরেজিতে কথা বলায় সাবলীল হতে হবে। পঠনপাঠনের মান বজায় রাখতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।
বেতন ও অন্যান্য সুবিধা
নির্বাচিত প্রার্থীদের জন্য আকর্ষণীয় বেতনের কথা জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। তবে বেতন শুধুমাত্র পদের ওপর নয়, প্রার্থীর অভিজ্ঞতা ও যোগ্যতার ওপর ভিত্তি করেও বাড়তে পারে। সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।
আবেদনের শেষ তারিখ ও পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের আগামী ৮ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে। আবেদনকারীকে নিজের পূর্ণাঙ্গ জীবনপঞ্জি বা বায়োডাটার সঙ্গে সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের প্রত্যায়িত কপি জমা দিতে হবে।
আবেদন করার ঠিকানা: এগরা পাবলিক স্কুল, এগরা, পূর্ব মেদিনীপুর, পিন- ৭২১৪২৯।
ডাকযোগ ছাড়াও অনলাইনের মাধ্যমে ই-মেল করে আবেদন পাঠানো যাবে। ই-মেল আইডিটি হলো: career.eps15408@gmail.com।
নিয়োগ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কর জানিয়েছেন, “নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে করা হবে। যোগ্যতার ভিত্তিতেই প্রার্থী বাছাই হবে। বেতনও আকর্ষণীয়। নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন করতে হবে। অবশ্যই প্রার্থীদের ইংলিশে কথা বলায় স্বাবলম্বী হওয়া জরুরি।”
যোগ্য ও আগ্রহী প্রার্থীরা দেরি না করে দ্রুত আবেদন সেরে ফেলুন। জেলাস্তরে শিক্ষকতার কেরিয়ার গড়ার ক্ষেত্রে এটি একটি নিশ্চিতভাবেই ভালো প্ল্যাটফর্ম হতে পারে।







