১২ পাশেই কেন্দ্রীয় সরকারি চাকরির সুযোগ, SSC CHSL-এ ২,৫৩৬ পদে নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি

On: Wednesday, September 9, 2026 11:08 PM
---Advertisement---

স্টাফ সিলেকশন কমিশনের তরফে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল বা SSC CHSL ২০২৬ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, দফতর এবং অফিসে প্রায় ২,৫৩৬টি Group C পদে নিয়োগ করা হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক বা LDC, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট বা JSA, ডেটা এন্ট্রি অপারেটর বা DEO এবং DEO Grade A পদে নিয়োগের জন্য এই পরীক্ষা নেওয়া হবে।

ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ৭ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন নেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের ৭ অক্টোবর ২০২৬ রাত ১১টার মধ্যে আবেদন জমা দিতে হবে। অনলাইন ফি জমা দেওয়ার শেষ সময় ৮ অক্টোবর রাত ১১টা।

শিক্ষাগত যোগ্যতা
SSC CHSL ২০২৬-এর বেশিরভাগ পদের জন্য প্রার্থীকে স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। LDC এবং JSA-সহ নির্দিষ্ট DEO পদের ক্ষেত্রেও দ্বাদশ উত্তীর্ণ হওয়াই মূল শিক্ষাগত যোগ্যতা।

তবে ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন, স্টাফ সিলেকশন কমিশন এবং মিনিস্ট্রি অফ কালচারে DEO বা DEO Grade A পদের ক্ষেত্রে অতিরিক্ত যোগ্যতা রয়েছে। এই পদগুলির জন্য দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে গণিত বিষয় নিয়ে উত্তীর্ণ হতে হবে।

চলতি বছর দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা বা সমতুল্য পরীক্ষায় বসেছেন এমন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। তবে নির্ধারিত তারিখের মধ্যে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে।

কীভাবে আবেদন করবেন
SSC CHSL ২০২৬-এর আবেদন অনলাইনে করা যাবে কমিশনের নতুন ওয়েবসাইটের মাধ্যমে। পাশাপাশি MySSC মোবাইল অ্যাপ ব্যবহার করেও আবেদন করা যাবে।

যাঁদের নতুন SSC ওয়েবসাইটে One Time Registration বা OTR করা নেই, তাঁদের প্রথমে OTR সম্পূর্ণ করতে হবে। পুরনো SSC ওয়েবসাইটে করা OTR নতুন ওয়েবসাইটে কার্যকর হবে না। নতুন ওয়েবসাইটে একবার OTR তৈরি হয়ে গেলে ভবিষ্যতে কমিশনের অন্যান্য পরীক্ষার আবেদন করার সময় একই রেজিস্ট্রেশন ব্যবহার করা যাবে।

OTR সম্পূর্ণ করার পর নির্দিষ্ট পরীক্ষাটি নির্বাচন করে প্রয়োজনীয় ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য দিতে হবে। এরপর কমিশনের নির্দেশ অনুযায়ী ছবি ও স্বাক্ষর সংক্রান্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে আবেদন জমা দিতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে অনলাইনে আবেদন ফি জমা দিতে হবে।

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ
SSC CHSL ২০২৬-এর বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ৭ সেপ্টেম্বর। ওই দিন থেকেই আবেদন গ্রহণ শুরু হয়েছে। অনলাইনে আবেদন করার শেষ তারিখ ৭ অক্টোবর ২০২৬ রাত ১১টা। অনলাইন ফি জমা দেওয়া যাবে ৮ অক্টোবর রাত ১১টা পর্যন্ত। ভুল সংশোধনের জন্য ১৪ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হবে। Tier I এবং Tier II পরীক্ষার তারিখ পরে কমিশনের ওয়েবসাইটে জানানো হবে।

চাকরিপ্রার্থীদের তাই শেষ মুহূর্তের জন্য আবেদন ফেলে না রেখে নির্ধারিত সময়ের আগেই ফর্ম জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদন করার আগে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং সংশ্লিষ্ট পদের নির্দিষ্ট শর্তগুলি ভালোভাবে দেখে নেওয়া জরুরি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now