মাসে প্রায় ১ লক্ষ টাকা বেতন! কেন্দ্রীয় সংস্থায় চাকরির সুযোগ, কীভাবে করবেন আবেদন?

On: Wednesday, May 13, 2026 10:38 PM
---Advertisement---

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা বেসিল-এ নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চুক্তিভিত্তিক এই নিয়োগ করা হবে Delhi Metro International Limited-এর জন্য। প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে এমন প্রার্থীদের জন্য এটি বড় সুযোগ বলেই মনে করা হচ্ছে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ম্যানেজার বা অ্যাডমিন পদে কর্মী নিয়োগ করা হবে। প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে নিয়োগ হলেও কাজের প্রয়োজন অনুযায়ী সেই মেয়াদ বাড়ানো হতে পারে। নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ৯৬ হাজার ৬০০ টাকা বেতন দেওয়া হবে।

আবেদনকারীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। পাশাপাশি অফিস প্রশাসনিক কাজে অন্তত ১৫ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। বয়সসীমা রাখা হয়েছে ৫০ বছরের মধ্যে। তবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সংক্রান্ত আরও কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে, যা বিস্তারিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আবেদন করতে হলে প্রথমে বেসিলের সরকারি ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ‘Career’ বিভাগে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশ মেনে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।

জানা গিয়েছে, আবেদন করার শেষ দিন ১৫ মে। ফলে আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now