ব্যাঙ্কিং সেক্টরে অভিজ্ঞতা থাকা অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের দরজা খুলল এসবিআই (State Bank of India)। সম্প্রতি ব্যাঙ্কের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কাস্টমার এক্সপেরিয়েন্স এনহান্সমেন্ট বিভাগে ‘রিজলভার’ পদে কর্মী নিয়োগ করা হবে।
এই নিয়োগ সম্পূর্ণ চুক্তিভিত্তিক। প্রাথমিকভাবে এক বছরের জন্য নিয়োগ করা হলেও কাজের প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়ানো হতে পারে। মোট ১০৫টি শূন্যপদ রয়েছে এবং কলকাতা-সহ দেশের বিভিন্ন প্রান্তে কর্মস্থল নির্ধারিত হবে।
আবেদন করতে পারবেন শুধুমাত্র অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মীরা। তবে সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। বয়সসীমা রাখা হয়েছে সর্বোচ্চ ৬৩ বছর। নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন ৪৫ হাজার থেকে ৫০ হাজার টাকার মধ্যে হতে পারে।
আবেদন প্রক্রিয়াও বেশ সহজ। প্রার্থীদের এসবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘কেরিয়ার’ বিভাগ থেকে নির্দিষ্ট বিজ্ঞপ্তিটি খুঁজে নিতে হবে। সেখানে দেওয়া নির্দেশ অনুযায়ী আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
আবেদনের শেষ তারিখ ৫ মে। নিয়োগ সংক্রান্ত অন্যান্য শর্তাবলি এবং বিস্তারিত তথ্য জানতে প্রার্থীদের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।







