বেতন ৩৭ হাজার টাকা, রাজ্য সরকারি হাসপাতালে গবেষণার সুযোগ, কারা আবেদন করতে পারবেন?

On: Wednesday, May 13, 2026 10:47 PM
---Advertisement---

গবেষণার কাজে যুক্ত হতে চান? রাজ্য সরকারি হাসপাতালেই মিলতে পারে সেই সুযোগ। Chittaranjan National Cancer Institute (https://cnci.ac.in) সম্প্রতি জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চুক্তিভিত্তিক এই নিয়োগ করা হবে প্রতিষ্ঠানের ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ বিভাগে।

জানা গিয়েছে, গবেষণা প্রকল্পের জন্য একজন প্রার্থীকে নিয়োগ করা হবে। প্রথমে এক বছরের জন্য কাজের সুযোগ মিলবে। তবে প্রকল্পের প্রয়োজন অনুযায়ী সেই মেয়াদ আরও বাড়তে পারে। নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ৩৭ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে।

আবেদনকারীদের রসায়ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বয়সসীমা রাখা হয়েছে ২৮ বছরের মধ্যে। এছাড়াও অভিজ্ঞতা এবং অন্যান্য যোগ্যতা সংক্রান্ত কিছু শর্ত রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে জানানো হয়েছে।

আবেদন করতে হলে প্রতিষ্ঠানের সরকারি ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি দেখতে হবে। সেখানে দেওয়া নির্দেশ অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।

আগ্রহী প্রার্থীদের জন্য আবেদন জমা দেওয়ার শেষ দিন ২৭ মে। ফলে সময় নষ্ট না করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now