Indian Railways: রেলে ৪ হাজারের বেশি শূন্যপদ, কারা পাবেন আবেদন করার সুযোগ?

On: Thursday, July 23, 2026 10:18 PM
---Advertisement---

রেলে চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনার জন্য বড় সুযোগ নিয়ে আসছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)। দেশের বিভিন্ন রেল ডিভিশনে টেকনিক্যাল বিভাগের ৪,০৯৮টি শূন্যপদে কর্মী নিয়োগের প্রস্তুতি শুরু হয়েছে। কলকাতা, শিলিগুড়ি, মালদহ, ভুবনেশ্বর, পটনা-সহ মোট ২১টি রেল ডিভিশনে এই নিয়োগ হবে।

এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে জুনিয়র ইঞ্জিনিয়ার (JE), ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট, কেমিক্যাল সুপারভাইজ়ার এবং কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নেওয়া হবে।

কারা আবেদন করতে পারবেন?
সিভিল, মেকানিক্যাল, প্রোডাকশন, অটোমোবাইল, ম্যানুফ্যাকচারিং, মেকাট্রনিক্স, ইন্ডাস্ট্রিয়াল, মেশিনিং, টুলস অ্যান্ড মেশিনিং, টুলস অ্যান্ড ডাই মেকিং, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, কমিউনিকেশন এবং কম্পিউটার সায়েন্স-সহ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শাখায় স্নাতক প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমাধারী এবং পদার্থবিদ্যা বা রসায়নে স্নাতক প্রার্থীদেরও আবেদন করার সুযোগ রয়েছে। আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে।

কী ভাবে হবে নির্বাচন?
প্রার্থীদের নির্বাচন হবে কম্পিউটার বেসড টেস্ট (CBT)-এর মাধ্যমে। দুই ধাপে পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় সফল হলে নথি যাচাই এবং মেডিক্যাল পরীক্ষার পর চূড়ান্ত নিয়োগ সম্পন্ন হবে।

কোন কোন বিষয়ে প্রশ্ন থাকবে?
পরীক্ষায় অঙ্ক, জেনারেল ইন্টেলিজেন্স ও রিজ়নিং, জেনারেল অ্যাওয়্যারনেস, জেনারেল সায়েন্স, পদার্থবিদ্যা, রসায়ন, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন কন্ট্রোল এবং সংশ্লিষ্ট টেকনিক্যাল বিষয়ের উপর প্রশ্ন থাকবে।

আবেদন কবে থেকে?
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। সম্ভাব্য সূচি অনুযায়ী, ১৪ অগস্ট থেকে আবেদন শুরু হতে পারে এবং ১৩ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন ফি রাখা হয়েছে ৫০০ টাকা। তবে আবেদন শুরুর তারিখ বা শেষ তারিখে পরিবর্তন হতে পারে। তাই আবেদন করার আগে রেলের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now