রিজ়ার্ভ ব্যাঙ্কে চিকিৎসক নিয়োগ, কোথায় করবেন আবেদন?

On: Thursday, May 28, 2026 9:48 PM
---Advertisement---

রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কাজের সুযোগ চিকিৎসকদের জন্য। দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে প্রকাশিত নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চণ্ডীগড়ে মেডিক্যাল কনসালট্যান্ট পদে নিয়োগ করা হবে। চুক্তিভিত্তিক এই নিয়োগ ঘিরে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে চাকরিপ্রার্থীদের একাংশের মধ্যে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথমে তিন বছরের জন্য নিয়োগ করা হবে নির্বাচিত প্রার্থীকে। তবে কাজের প্রয়োজন এবং কর্মদক্ষতার ভিত্তিতে পরে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে। সবচেয়ে আকর্ষণীয় বিষয়, এই পদে প্রতি ঘণ্টার জন্য ১ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে।

আবেদনের জন্য প্রার্থীদের মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি জেনারেল মেডিসিনে স্নাতকোত্তর ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। তবে শুধু শিক্ষাগত যোগ্যতা থাকলেই হবে না, সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতাও প্রয়োজন।

রিজ়ার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইটেই অনলাইনে আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য মিলবে। আবেদন করতে হলে প্রথমে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি খুলতে হবে। সেখানে উল্লেখ করা নির্দেশিকা মেনে আবেদনপত্র জমা দিতে হবে প্রার্থীদের।

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৪ জুন। নিয়োগের শর্ত, কাজের সময়সূচি এবং অন্যান্য বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। চিকিৎসা ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের জন্য এটি কেন্দ্রীয় প্রতিষ্ঠানে কাজের একটি উল্লেখযোগ্য সুযোগ বলেই মনে করছে চাকরির বাজারের একাংশ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now