কেন্দ্রীয় সংস্থায় ৩২৬ জন শিক্ষানবিশ নিয়োগ, মিলবে ১৭ হাজারের বেশি স্টাইপেন্ড, কারা পাবেন সুযোগ?

On: Wednesday, September 9, 2026 3:51 PM
---Advertisement---

কেন্দ্রীয় সংস্থার অধীনে প্রশিক্ষণের পাশাপাশি কাজের সুযোগ। রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজ়ার লিমিটেড বা আরসিএফের তরফে শিক্ষানবিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মুম্বইয়ের ট্রম্বে এবং মহারাষ্ট্রের রায়গড় জেলার থাল ইউনিটের জন্য মোট ৩২৬ জনকে গ্র্যাজুয়েট, টেকনিশিয়ান এবং ট্রেড অ্যাপ্রেন্টিস হিসাবে নেওয়া হবে। যোগ্য প্রার্থীরা নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

বয়সসীমা
আবেদনকারীর বয়স ১ সেপ্টেম্বর ২০২৬ অনুযায়ী ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম মেনে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে নির্ধারিত ছাড় পাবেন। পাশাপাশি আবেদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শর্ত হল, প্রার্থীদের ১ জুলাই ২০২৩ অথবা তার পরে শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে।

কোন পদে কত নিয়োগ
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস হিসাবে মোট ১৪৫ জনকে নেওয়া হবে। এর মধ্যে অ্যাকাউন্টস এগজ়িকিউটিভ, সেক্রেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট এবং রিক্রুটমেন্ট এগজ়িকিউটিভ এইচআর পদ রয়েছে। অ্যাকাউন্টস এগজ়িকিউটিভ পদের জন্য বিকম, বিবিএ অথবা অর্থনীতিতে স্নাতকরা আবেদন করতে পারবেন। সেক্রেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট এবং রিক্রুটমেন্ট এগজ়িকিউটিভ এইচআর পদের জন্য যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলেই আবেদন করা যাবে। সংশ্লিষ্ট পদগুলির জন্য কম্পিউটার ও ইংরেজি ভাষায় দক্ষতাও প্রয়োজন।

টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদে রয়েছে ১০৫টি শূন্যপদ। কেমিক্যাল, সিভিল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা করা প্রার্থীরা এই বিভাগে আবেদন করতে পারবেন।

এ ছাড়াও ট্রেড অ্যাপ্রেন্টিস হিসাবে নিয়োগ করা হবে ৭৬ জনকে। পদগুলির মধ্যে রয়েছে অ্যাটেনডেন্ট অপারেটর, ইনস্ট্রুমেন্ট মেকানিক, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, বয়লার অ্যাটেনডেন্ট এবং ইলেকট্রিশিয়ান। পদভেদে বিএসসি অথবা বিজ্ঞান বিভাগে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।

মাসে মিলবে ১৭ হাজারের বেশি টাকা
শিক্ষানবিশদের প্রশিক্ষণ চলাকালীন মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে। পদ অনুযায়ী স্টাইপেন্ডের পরিমাণ ১৪ হাজার ৬০০ টাকা থেকে সর্বোচ্চ ১৭ হাজার ৩০০ টাকা পর্যন্ত।

কী ভাবে হবে নির্বাচন
শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বরের ভিত্তিতেই প্রাথমিক ভাবে প্রার্থীদের মেধাতালিকা তৈরি করা হবে। মেধাতালিকায় জায়গা পাওয়া প্রার্থীদের পরবর্তী ধাপে নথিপত্র যাচাইয়ের জন্য ডাকা হবে। অর্থাৎ নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষার পরিবর্তে শিক্ষাগত ফলাফলই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

আবেদনের সময়সীমা
ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা ৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ৮টা থেকে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের শেষ সময় ২০ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৫টা। আরসিএফের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের আগে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে দেওয়া যোগ্যতা, বয়সসীমা এবং অন্যান্য শর্ত ভাল ভাবে দেখে নেওয়া প্রয়োজন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now