নতুন আর্থিক বছর শুরু হতেই বড় পরিবর্তন! ১ এপ্রিল থেকে প্যান কার্ডের নিয়মে আসছে গুরুত্বপূর্ণ বদল, যা সরাসরি প্রভাব ফেলবে সাধারণ মানুষের উপর।
কেন্দ্রীয় সরকারের নতুন আয়কর আইন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই বদলে যাচ্ছে PAN কার্ডের আবেদন প্রক্রিয়া।
এখন আর শুধু আধার হলেই হবে না
এতদিন শুধুমাত্র Aadhaar Card-এর ভিত্তিতেই PAN কার্ড পাওয়া যেত।
কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে আবেদন করতে গেলে অতিরিক্ত নথি জমা দিতে হবে।
কী কী নথি লাগবে?
নতুন নিয়মে আবেদনকারীদের আধারের পাশাপাশি নিম্নলিখিত নথিগুলির মধ্যে কিছু জমা দিতে হবে-
জন্ম শংসাপত্র
ভোটার কার্ড (EPIC)
পাসপোর্ট
ড্রাইভিং লাইসেন্স
দশম শ্রেণির সার্টিফিকেট
ম্যাজিস্ট্রেটের হলফনামা
অন্যান্য সরকারি নথি
তবে সব নথি একসঙ্গে জমা দেওয়ার প্রয়োজন নেই। নির্দিষ্ট ফর্মে উল্লেখিত বাধ্যতামূলক নথিই দিতে হবে।
পুরনো ফর্ম বাতিল
১ এপ্রিল থেকে পুরনো আবেদন ফর্ম আর গ্রহণ করা হবে না।
নতুন ফর্ম পূরণ করেই আবেদন করতে হবে, না হলে আবেদন বাতিল হতে পারে।
নামে বড় পরিবর্তন
নতুন PAN কার্ডে আলাদা করে নাম উল্লেখ থাকবে না।
আধারে থাকা নামই এখানে গ্রহণ করা হবে।
তাই আবেদন করার আগে Aadhaar-এর তথ্য সঠিক আছে কিনা তা যাচাই করা জরুরি।
পুরনো PAN কি বাতিল?
না, পুরনো PAN কার্ড বৈধ থাকবে।
করদাতারা আগের মতোই সেই নম্বর ব্যবহার করে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।
আরও একটি বড় বদল
এবার থেকে Form 16-এর পরিবর্তে চাকরিজীবীরা পাবেন Form 130।
এর মাধ্যমে আয়কর হিসাবের প্রক্রিয়াতেও পরিবর্তন আসছে।
সব মিলিয়ে, নতুন নিয়মে PAN কার্ড আবেদন আরও স্বচ্ছ এবং নির্ভুল করার লক্ষ্য নিয়েছে সরকার। আবেদন করার আগে সমস্ত তথ্য যাচাই করে নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।







