NIPER কলকাতায় একাধিক পদে নিয়োগ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট—জানুন আবেদন পদ্ধতি

On: Saturday, July 18, 2026 2:20 PM
---Advertisement---

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (NIPER Kolkata) একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শিক্ষক পদ থেকে শুরু করে প্রশাসনিক ও কারিগরি বিভাগের বিভিন্ন পদে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইন এবং অফলাইন—দুই ভাবেই আবেদন করতে পারবেন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়োগ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে। এই পদে একটি শূন্যপদ রয়েছে। আবেদনকারীদের ফার্মাসিউটিক্যাল অ্যানালিসিস বা সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ফার্মাসিউটিক্যাল ও বায়ো-অ্যানালিটিক্যাল টেকনিক সংক্রান্ত গবেষণার অভিজ্ঞতাও বাধ্যতামূলক।

শুধু শিক্ষক পদই নয়, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, রিসেপশনিস্ট-কাম-টেলিফোন অপারেটর এবং জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদেও নিয়োগ হবে। পদভেদে শিক্ষাগত যোগ্যতা আলাদা। দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ থেকে শুরু করে স্নাতকোত্তর ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।

বয়সের ক্ষেত্রেও পৃথক মানদণ্ড রাখা হয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে সর্বোচ্চ বয়স ৪৫ বছর। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদে ৪০ বছর পর্যন্ত আবেদন করা যাবে। রিসেপশনিস্ট-কাম-টেলিফোন অপারেটর পদের জন্য বয়সসীমা ৩৫ বছর এবং জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ২৭ বছর নির্ধারণ করা হয়েছে।

কীভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীদের NIPER কলকাতার অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অগস্ট। এছাড়াও ডাকযোগে আবেদনপত্র পাঠানোর সুযোগ রয়েছে। সেক্ষেত্রে আবেদনপত্র পৌঁছতে হবে ১ সেপ্টেম্বরের মধ্যে।

আবেদনপত্র যাচাইয়ের পর যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা অথবা ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। পরীক্ষার বা সাক্ষাৎকারের তারিখ, সময় এবং স্থান সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now