Petrol-Diesel Price: মাসের শুরুতেই সুখবর! অনেকটাই কমল পেট্রোল-ডিজেলের দাম

On: Wednesday, July 1, 2026 9:49 AM
---Advertisement---

জুলাই মাসের শুরুতেই জ্বালানির দামে স্বস্তির খবর। পেট্রোল ও ডিজেলের দাম কমানোর ঘোষণা করেছে বেসরকারি তেল সংস্থা নায়রা এনার্জি। মঙ্গলবার, ১ জুলাই থেকে সংস্থার সমস্ত পাম্পে প্রতি লিটার পেট্রোলে ৫ টাকা এবং ডিজেলে ৩ টাকা কম দামে জ্বালানি মিলবে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থা।

নায়রা এনার্জির দাবি, পশ্চিম এশিয়ায় ভূরাজনৈতিক পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ক্রুড তেলের সরবরাহে চাপ কমেছে। তারই প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে। সেই সুবিধা সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছে দিতেই জ্বালানির দাম কমানো হয়েছে। দেশের ৭,০০০-এর বেশি নায়রা এনার্জি পাম্পে নতুন দাম কার্যকর হয়েছে।

তবে এখনও পর্যন্ত রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম পেট্রোল-ডিজেলের দামে কোনও পরিবর্তনের ঘোষণা করেনি। ফলে এই মুহূর্তে শুধুমাত্র নায়রা এনার্জির গ্রাহকেরাই কম দামে জ্বালানি কেনার সুবিধা পাবেন। বিশেষজ্ঞদের একাংশের মতে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিম্নমুখী থাকলে অন্য সংস্থাগুলিও আগামী দিনে দাম কমানোর পথে হাঁটতে পারে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now