ইলেকট্রিক গেলেও ঠান্ডা করবে ঘর! বাজারে এল১৭ হাজার টাকার কমে ইনভার্টার উইন্ডো AC

On: Wednesday, May 27, 2026 11:01 PM
---Advertisement---

তীব্র গরমে এসি এখন অনেক বাড়িতেই প্রয়োজনীয় যন্ত্র। কিন্তু এসি চালালেই মাসের শেষে বাড়তি বিদ্যুতের বিলের চিন্তাও বাড়ে। সেই সমস্যার সমাধানের দাবি নিয়েই ভারতে নতুন উইন্ডো AC নিয়ে এল দিল্লির ইলেকট্রনিক্স ব্র্যান্ড Oakter। সংস্থা তাদের নতুন Oakter Studio AC 5000 2026 Model বাজারে এনেছে, যা আগের ২০২৫ সংস্করণের আপগ্রেডেড ভার্সন।

নতুন এই AC-র দাম রাখা হয়েছে ১৪,৪৯৯ টাকা, এর সঙ্গে GST যোগ করলে মোট খরচ দাঁড়াচ্ছে প্রায় ১৬,৯৯৯ টাকা। ছোট ঘর এবং কম বিদ্যুৎ খরচ চান এমন ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই এটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সংস্থা।

Oakter-এর দাবি, এই ০.৫ টনের ৩-স্টার ইনভার্টার উইন্ডো AC সহজেই ৭৫ স্কোয়ার ফিট পর্যন্ত ঘর ঠান্ডা করতে সক্ষম। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এটি সাধারণ ৬-অ্যাম্প পাওয়ার সকেটেই চালানো যাবে। ফলে বাড়ির অতিরিক্ত ওয়ারিং বা আলাদা সংযোগের প্রয়োজন পড়বে না।

সংস্থার দাবি অনুযায়ী, নতুন মডেলটি প্রচলিত AC-র তুলনায় প্রায় ৬০ শতাংশ কম বিদ্যুৎ খরচ করে। ঘণ্টাপ্রতি চালানোর খরচও প্রায় ৪ টাকার আশপাশে থাকতে পারে বলে জানানো হয়েছে। এতে ফিক্সড স্পিড প্রযুক্তির বদলে ইনভার্টার কম্প্রেসর ব্যবহার করা হয়েছে, যা দীর্ঘক্ষণ স্থির কুলিং বজায় রাখতে সাহায্য করে।

মাত্র ২২ কেজি ওজনের এই AC সাধারণ মডেলের তুলনায় অনেকটাই হালকা বলেও দাবি করেছে সংস্থা। এছাড়া ১২০০VA Pure Sine Wave ইনভার্টারেও এটি চালানো যাবে। ফলে লোডশেডিং হলেও ব্যবহার চালিয়ে যাওয়া সম্ভব।

ফিচারের দিক থেকেও একাধিক সুবিধা রাখা হয়েছে। এতে রয়েছে অ্যান্টি-ডাস্ট ফিল্টার, কম শব্দে কাজ করার প্রযুক্তি এবং বিশেষ CWRC Cooling System। সংস্থার দাবি, এই প্রযুক্তি বাইরের ইউনিট থেকে জল পড়ার সমস্যাও অনেকটাই কমায়।

এই AC তৈরি করেছে Riot Labz Pvt Ltd। ক্রেতারা রিমোট কন্ট্রোল, মাউন্টিং ফ্রেম, ১ বছরের ইউনিট ওয়ারেন্টি এবং ৫ বছরের কম্প্রেসর ওয়ারেন্টিও পাবেন। বর্তমানে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেস ও কুইক কমার্স প্ল্যাটফর্মে এটি পাওয়া যাচ্ছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now