ইন্টারভিউ দিয়েই শিক্ষকতার চাকরি! কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে গেস্ট ফ্যাকাল্টি নিয়োগ, আবেদন করবেন কীভাবে?

On: Tuesday, July 28, 2026 3:02 PM
---Advertisement---

শিক্ষকতার পেশায় যোগ দিতে আগ্রহীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে গেস্ট ফ্যাকাল্টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগে এই নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা নয়, সরাসরি ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট তিনটি শূন্যপদে গেস্ট ফ্যাকাল্টি নিয়োগ করা হবে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, রেডিয়ো ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমটেক বা এমই ডিগ্রি থাকলে আবেদন করা যাবে।

এ ছাড়াও, কম্পিউটার সায়েন্স বা গণিতে এমএসসি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে নেট বা সেট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। পাশাপাশি ডেটা সায়েন্স সংক্রান্ত ক্ষেত্রে কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা ও শর্ত জানতে বিশ্ববিদ্যালয়ের বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এই নিয়োগের জন্য কোনও অনলাইন আবেদন প্রক্রিয়া নেই। ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমেই প্রার্থী নির্বাচন করা হবে। আগামী ৩১ জুলাই ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা ৩০ মিনিটের মধ্যে আবেদনপত্র এবং সমস্ত প্রয়োজনীয় নথি নিয়ে নির্দিষ্ট স্থানে উপস্থিত হতে হবে প্রার্থীদের।

আবেদনপত্রের নির্ধারিত ফরম্যাট, প্রয়োজনীয় নথির তালিকা এবং নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্য কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের হোমপেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে। আবেদন করার আগে বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now