কেন্দ্রের ডিজিটাল ইন্ডিয়ায় চাকরির সুযোগ! মাসে ৫০ হাজার বেতন, কারা আবেদন করতে পারবেন?

On: Sunday, April 19, 2026 4:04 PM
---Advertisement---

কেন্দ্র সরকারের অধীনস্থ সংস্থায় কাজের সুযোগ খুঁজছেন? প্রযুক্তি ও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে দক্ষ প্রার্থীদের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে Digital India Corporation। ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীন এই সংস্থায় ‘ইয়ং প্রফেশনাল’ পদে কর্মী নেওয়া হবে।

সংস্থার ‘ভাষিণী’ বিভাগে এই নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। প্রাথমিকভাবে কাজের মেয়াদ এক বছর হলেও, প্রয়োজন অনুযায়ী তা বাড়ানো হতে পারে। মোট আটটি শূন্যপদ রয়েছে। নির্বাচিত প্রার্থীরা মাসে ৫০ হাজার টাকা করে পারিশ্রমিক পাবেন। কর্মস্থল হিসেবে আপাতত দিল্লির কথা বলা হলেও, ভবিষ্যতে তা বদলানো হতে পারে।

যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীদের ইঞ্জিনিয়ারিং শাখায় পড়াশোনা করা আবশ্যক। কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিই, বিটেক, এমই বা এমটেক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতাও চাওয়া হয়েছে। বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। বিস্তারিত যোগ্যতা ও শর্তাবলি জানতে সংস্থার মূল বিজ্ঞপ্তি দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদন প্রক্রিয়াও সম্পূর্ণ অনলাইন। প্রথমে Digital India Corporation-এর ওয়েবসাইটে গিয়ে ‘কেরিয়ার’ বিভাগে প্রবেশ করতে হবে। সেখান থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি খুলে নির্দিষ্ট নিয়ম মেনে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করার শেষ দিন ১৬ মে।

ডিজিটাল পরিকাঠামো ও ভাষা প্রযুক্তির উন্নয়নে কাজ করতে আগ্রহীদের জন্য এই সুযোগ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিশেষত, তরুণ ইঞ্জিনিয়ারদের জন্য এটি হতে পারে কেন্দ্রীয় প্রকল্পে কাজ করার একটি বড় মঞ্চ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now