কেন্দ্রীয় সংস্থায় চাকরির সুযোগ কলকাতায়, মাসে ৪০ হাজার টাকা বেতনে নিয়োগ

On: Friday, May 15, 2026 10:56 PM
---Advertisement---

কেন্দ্রীয় সংস্থায় কাজ করতে আগ্রহীদের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল Andrew Yule & Company Limited। কলকাতায় কনসাল্ট্যান্ট পদে কর্মী নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থা।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে। প্রথমে এক বছরের জন্য নিয়োগের মেয়াদ নির্ধারণ করা হলেও প্রয়োজন অনুযায়ী পরে সেই সময়সীমা বাড়ানো হতে পারে।

এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স ৬৪ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হিন্দি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকা বাধ্যতামূলক। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতাও চাওয়া হয়েছে।

নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ৪০ হাজার টাকা বেতন দেওয়া হবে। মোট একটি শূন্যপদ রয়েছে।

আবেদন করতে হলে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘কেরিয়ার অপারচুনিটি’ বিভাগে প্রবেশ করতে হবে। সেখানে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি খুলে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়ায় কোনও সমস্যা হলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা ইমেল আইডিতে যোগাযোগ করা যাবে বলেও জানানো হয়েছে।

আগামী ৩১ মে পর্যন্ত আবেদন করা যাবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি পাওয়া যাবে [Andrew Yule & Company Limited Official Website] (https://www.andrewyule.com)-এ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now