AIIMS কল্যাণীতে চাকরির সুযোগ, মাসে ৫৬ হাজার টাকা বেতন! ইন্টারভিউ দিয়েই নিয়োগ

On: Thursday, May 21, 2026 8:15 PM
---Advertisement---

চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এল All India Institute of Medical Sciences Kalyani। প্রতিষ্ঠানের ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক্স-এর তরফে সম্প্রতি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গবেষণা সংক্রান্ত প্রকল্পের কাজে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে কর্মী। নির্বাচন হবে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট ১ এবং প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট ২ পদে নিয়োগ করা হবে। এই গবেষণা প্রকল্পটি স্পনসর করছে Indian Council of Medical Research বা আইসিএমআর।

প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট ১ পদে নন-মেডিক্যাল বিভাগে কাজ করতে হবে নির্বাচিত প্রার্থীকে। এই পদের জন্য মাসিক বেতন ধার্য হয়েছে ৫৬ হাজার টাকা। আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।

অন্যদিকে, প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট ২ পদে নির্বাচিত কর্মী প্রতি মাসে ২৮ হাজার টাকা বেতন পাবেন। এই পদের ক্ষেত্রেও সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর রাখা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য প্রয়োজনীয় শর্তাবলি বিস্তারিত ভাবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আবেদনের জন্য প্রথমে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট (https://www.aiimskalyani.edu.in)-এ যেতে হবে। হোমপেজে প্রকাশিত সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে নির্ধারিত নিয়মে জমা দিতে হবে।

২২ মে আবেদন জমা দেওয়ার শেষ দিন। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, প্রয়োজনীয় নথি এবং ইন্টারভিউয়ের নিয়মাবলি জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now