বিদেশেও চলবে ভারতীয় টাকা! কত টাকা পর্যন্ত নেওয়া যাবে? জেনে নিন নতুন নিয়ম

On: Sunday, July 26, 2026 8:25 PM
---Advertisement---

বিদেশ সফরের আগে সাধারণত সেই দেশের মুদ্রায় টাকা বদলে নেওয়াই নিয়ম। তবে ভারতের প্রতিবেশী একটি দেশে সেই ঝামেলা অনেকটাই কমতে পারে। নেপাল সরকার ভারতীয় নাগরিকদের জন্য ভারতীয় মুদ্রা বহনের নিয়ম আরও স্পষ্ট করেছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, নির্দিষ্ট সীমার মধ্যে ভারতীয় টাকা নিয়েই নেপালে প্রবেশ করা যাবে।

নেপাল রাষ্ট্র ব্যাংক (NRB)-এর জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারত ও নেপালের নাগরিকরা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত ভারতীয় মুদ্রা সঙ্গে রাখতে পারবেন। তবে এই অনুমতি শুধুমাত্র ২০১৬ সালের ৯ নভেম্বরের পর জারি হওয়া ২০০ এবং ৫০০ টাকার নোটের ক্ষেত্রেই প্রযোজ্য।

অন্যদিকে, নোটবন্দির আগে চালু থাকা ৫০০ এবং ১,০০০ টাকার পুরনো ভারতীয় নোটের উপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে। ওই নোট নেপালে নিয়ে যাওয়া বা ব্যবহার করা যাবে না। নেপাল রাষ্ট্র ব্যাংকের দাবি, চলতি বছরের ফেব্রুয়ারিতে গেজেটে এই নিয়ম প্রকাশ করা হলেও, সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি দূর করতেই ফের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এই নিয়মে আরও একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। নেপালের নাগরিকরা শুধুমাত্র ভারত থেকে ভারতীয় মুদ্রা নিয়ে নিজ দেশে ফিরতে পারবেন। কোনও তৃতীয় দেশ থেকে ভারতীয় টাকা নেপালে আনার অনুমতি নেই। একইভাবে নেপাল থেকেও অন্য কোনও দেশে ভারতীয় মুদ্রা নিয়ে যাওয়া যাবে না।

বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তের ফলে ভারত ও নেপালের মধ্যে পর্যটন এবং সীমান্তবর্তী বাণিজ্য আরও সহজ হতে পারে। প্রতি বছর বিপুল সংখ্যক ভারতীয় পর্যটক নেপাল ভ্রমণে যান। আবার পড়াশোনা, কাজ বা ব্যবসার সূত্রে বহু নেপালি নাগরিক ভারতে যাতায়াত করেন। নতুন নিয়মে এই দুই দেশের নাগরিকদের আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিছুটা সুবিধা মিলবে বলেই মনে করা হচ্ছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now