মাসে ৫৪ হাজার টাকা পর্যন্ত বেতন, IIEST শিবপুরে গবেষণার সুযোগ! কীভাবে আবেদন করবেন?

On: Wednesday, July 1, 2026 10:57 PM
---Advertisement---

উচ্চশিক্ষার পাশাপাশি গবেষণার ক্ষেত্রেও কেরিয়ার গড়তে চান? সেক্ষেত্রে বড় সুযোগ নিয়ে এসেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি), শিবপুর। প্রতিষ্ঠানের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে একটি গবেষণা প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নির্বাচিত প্রার্থী গবেষণার পাশাপাশি পিএইচডি করার সুযোগও পাবেন।

প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের (এএনআরএফ) আর্থিক সহায়তায় পরিচালিত একটি বিশেষ গবেষণা প্রকল্পে এই নিয়োগ হবে। মোট একটি শূন্যপদে প্রার্থী নেওয়া হবে।

আবেদনের জন্য তথ্যপ্রযুক্তি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি পাওয়ার ইলেকট্রনিক কনভার্টারের মডেলিং ও ডিজ়াইনিং সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। ম্যাটল্যাবের মতো সিমুলেশন সফটওয়্যার ব্যবহারে দক্ষতাও চাওয়া হয়েছে।

প্রার্থীর বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। নির্বাচিত প্রার্থীকে মাসে ৪৮,১০০ টাকা থেকে ৫৪,৬০০ টাকা পর্যন্ত পারিশ্রমিক দেওয়া হবে। প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে।

লিখিত পরীক্ষা নয়, ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। আগ্রহীদের নির্ধারিত আবেদনপত্র, জীবনপঞ্জি এবং প্রয়োজনীয় শিক্ষাগত নথি ই-মেলের মাধ্যমে পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুলাই।

গবেষণার অভিজ্ঞতার পাশাপাশি একই প্রতিষ্ঠানে পিএইচডি করার সুযোগ থাকায়, উচ্চশিক্ষা এবং গবেষণায় আগ্রহী প্রার্থীদের কাছে এই নিয়োগ একটি উল্লেখযোগ্য সুযোগ হয়ে উঠতে পারে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now