ইগনুতে চাকরির সুযোগ, সিনিয়র কনসালট্যান্ট পদে বেতন ৭০ হাজার টাকা

On: Monday, September 14, 2026 10:52 PM
---Advertisement---

ইন্দিরা গাঁধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় বা ইগনুতে চাকরির সুযোগ তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগে সিনিয়র কনসালট্যান্ট পদে নিয়োগ করা হবে। এই মর্মে ইগনুর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনের সময়সীমাও বাড়ানো হয়েছে।

এই নিয়োগে মোট দু’টি শূন্যপদ রয়েছে। চুক্তির ভিত্তিতে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের মাসে ৫০ হাজার থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
সিনিয়র কনসালট্যান্ট পদে আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১০ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।

অডিট এবং অ্যাকাউন্টস সংক্রান্ত কাজে অভিজ্ঞ অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিকরা নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। বিশেষ করে কেন্দ্রীয় বা রাজ্য সরকার, কেন্দ্রীয় বা রাজ্য বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকলে তা বিবেচনা করা হবে। পদের জন্য অন্যান্য যোগ্যতা ও শর্ত বিজ্ঞপ্তিতে বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে।

আবেদন করবেন কী ভাবে
আবেদন করার জন্য প্রথমে ইগনুর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকে হোমপেজের ‘জবস অ্যাট ইগনু’ বিভাগে গিয়ে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকা অনুযায়ী আবেদনপত্র প্রস্তুত করে নির্দিষ্ট ইমেল আইডিতে পাঠাতে হবে।

বর্ধিত সময়সীমা অনুযায়ী, এই পদে আবেদনের শেষ দিন ২৫ সেপ্টেম্বর। তাই আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে। নিয়োগ প্রক্রিয়া, প্রয়োজনীয় নথি, অন্যান্য যোগ্যতা এবং চুক্তির শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে ইগনুর প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া প্রয়োজন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now