সরকারি সংস্থায় উচ্চ বেতনের চাকরির খোঁজে থাকা প্রার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এল হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL)। সংস্থার বিভিন্ন বিভাগে মোট ১১৬টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের দেশের বিভিন্ন শহরে প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে।
নিয়োগ হবে জুনিয়র এক্সিকিউটিভ, সিনিয়র অফিসার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, চিফ ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার এবং চিফ জেনারেল ম্যানেজার-সহ একাধিক পদে।
আবেদনকারীদের বয়স পদভেদে ২৫ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অর্থনীতি, ইকনোমেট্রিক্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, কেমিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন অথবা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা ডিপ্লোমা থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে অন্তত ২ বছর থেকে সর্বাধিক ২০ বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন পদের ভিত্তিতে ৬০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২ লক্ষ ৮০ হাজার টাকা পর্যন্ত হতে পারে।
নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থী বেছে নেওয়া হবে। সম্ভাব্যভাবে অগস্ট অথবা সেপ্টেম্বর মাসে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।
আগ্রহীদের নির্ধারিত পদ্ধতিতে ই-মেলের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন ফি ধার্য করা হয়েছে ১,১৮০ টাকা। আবেদন গ্রহণের শেষ দিন ২০ জুলাই। যোগ্যতা, অভিজ্ঞতা, সংরক্ষণ নীতি এবং আবেদনপদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে প্রার্থীদের HPCL-এর প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।







