হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেডে কাজের সুযোগ, কোন যোগ্যতায় নিয়োগ? কী কী নথি লাগবে জানুন

On: Monday, July 13, 2026 8:40 PM
---Advertisement---

রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেড (HAL)-এ শিক্ষানবিশ হিসেবে কাজ শেখার সুযোগ মিলছে। ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি। মোট ২৭টি আসনে প্রার্থীদের এক বছরের প্রশিক্ষণ দেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত প্রার্থীদের HAL-এর ব্যারাকপুর ডিভিশনে ট্রেনিং দেওয়া হবে। ওয়েল্ডার, টার্নার, মেশিনিস্ট, ইলেকট্রিশিয়ান এবং ফিটার—এই পাঁচটি ট্রেডে প্রশিক্ষণের সুযোগ রয়েছে।

কারা আবেদন করতে পারবেন?
আবেদনকারীদের কেন্দ্রীয় সরকার স্বীকৃত কোনও ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (ITI) থেকে সংশ্লিষ্ট ট্রেডে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, মাধ্যমিক বা দশম শ্রেণি ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে পাশ করে থাকতে হবে। আবেদনকারীর বয়স ২৬ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

কতদিন চলবে প্রশিক্ষণ?
নির্বাচিত প্রার্থীদের এক বছরের জন্য অ্যাপ্রেন্টিসশিপ করানো হবে। প্রশিক্ষণ চলাকালীন অ্যাপ্রেন্টিস অ্যাক্ট, ১৯৬১ অনুযায়ী প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে।

কীভাবে হবে নির্বাচন?
এই নিয়োগে কোনও অনলাইন আবেদন প্রক্রিয়া নেই। আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র নিয়ে সরাসরি HAL-এর ব্যারাকপুর ডিভিশনে উপস্থিত হতে হবে। আগামী ২৪ জুলাই ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।

ইন্টারভিউয়ের দিন আবেদনপত্রের সঙ্গে বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার নথি এবং একটি সরকারি পরিচয়পত্র সঙ্গে নিয়ে যেতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং অন্যান্য নির্দেশিকা জানতে HAL-এর সরকারি ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now