গবেষণার কাজে যুক্ত হতে চাইছেন? তাহলে আপনার জন্য সুযোগ নিয়ে এসেছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (BHU)। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইন অথবা অফলাইন—দুই মাধ্যমেই আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ২৫ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে।
কারা আবেদন করতে পারবেন?
আবেদনকারীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যা, লাইফ সায়েন্সেস (অ্যানিম্যাল সায়েন্সেস), বায়োকেমিস্ট্রি অথবা বায়োটেকনোলজি বিষয়ে অন্তত ৫৫ শতাংশ নম্বর নিয়ে এমএসসি (M.Sc.) পাশ হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী নম্বরে ছাড় পাবেন।
এ ছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে গবেষণা বা কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। আবেদনকারীর বয়স ৪০ বছরের কম হতে হবে। পদ-সংক্রান্ত অন্যান্য যোগ্যতা ও শর্ত অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
কীভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীদের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে। সেখানে দেওয়া নির্দেশিকা অনুযায়ী আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয় অনলাইন এবং অফলাইন—দুই ধরনের আবেদনই গ্রহণ করবে।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুলাই। তাই নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হয়েছে।







