BHU-তে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, মাসে মিলবে ৪২ হাজার টাকা পর্যন্ত, কারা আবেদন করবেন?

On: Monday, August 3, 2026 3:52 PM
---Advertisement---

উচ্চশিক্ষার পর গবেষণার জগতে পা রাখতে চাইছেন? সেই সুযোগ এনে দিচ্ছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (বিএইচইউ)। অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (ANRF)-এর অর্থানুকূল্যে পরিচালিত একটি গবেষণা প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো (JRF) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাথমিকভাবে তিন বছরের জন্য এই প্রকল্পে নিয়োগ করা হবে। তবে প্রকল্পের প্রয়োজন অনুযায়ী কাজের মেয়াদ বাড়ানো হতে পারে। নির্বাচিত প্রার্থীরা প্রথম দু’বছর প্রতি মাসে ৩৭ হাজার টাকা ফেলোশিপ পাবেন। তৃতীয় বছরে সেই অঙ্ক বেড়ে হবে ৪২ হাজার টাকা।

আবেদনের জন্য প্রার্থীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে এমএসসি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সিএসআইআর-ইউজিসি নেট (CSIR-UGC NET), ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (NET) অথবা গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট (GATE)-এর মধ্যে যে কোনও একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। আবেদনকারীর বয়স ২৮ বছরের বেশি হলে চলবে না। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় প্রযোজ্য হতে পারে। অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতার বিস্তারিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আবেদন করতে হলে প্রথমে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের সরকারি ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি খুলতে হবে। সেখানে দেওয়া নির্দেশিকা অনুসরণ করে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন গ্রহণের শেষ দিন ১৫ অগস্ট। তাই আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now