ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডে চিকিৎসক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। লিখিত পরীক্ষা নয়, আবেদন যাচাইয়ের পর নির্বাচিত প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রেডিয়োলজিস্ট পদে একজনকে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীকে সপ্তাহে দু’দিন, সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত দায়িত্ব পালন করতে হবে। কাজের জন্য প্রতিদিন ৩,০০০ টাকা করে সাম্মানিক দেওয়া হবে।
আবেদনের জন্য প্রার্থীকে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস পাশ হতে হবে। পাশাপাশি মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত প্রতিষ্ঠান থেকে রেডিয়োলজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে। এক বছরের বাধ্যতামূলক ইন্টার্নশিপ সম্পূর্ণ করা এবং রাজ্য মেডিক্যাল কাউন্সিল বা ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিলে বৈধ রেজিস্ট্রেশন থাকা আবশ্যক। অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা ও শর্ত বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের সরকারি ওয়েবসাইটে গিয়ে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখতে হবে। ওয়েবসাইটের হোমপেজে ‘Information’ বিভাগে গিয়ে ‘Recruitment’ অপশনে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি পাওয়া যাবে। সেখানে দেওয়া নির্দেশিকা অনুসরণ করে আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৪ অগস্ট। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন গ্রহণের পর যোগ্য প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। নিয়োগের শর্ত, আবেদনপদ্ধতি এবং প্রয়োজনীয় নথি সংক্রান্ত সমস্ত তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া রয়েছে।







