আজ কতজন মহিলা পেলেন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা! ২৬ লক্ষ আবেদন বাতিল কেন? যা জানালেন মুখ্যমন্ত্রী

On: Wednesday, July 1, 2026 2:22 PM
---Advertisement---

অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার তিনি জানান, যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু হয়েছে। দুপুর ১টা থেকে অর্থ স্থানান্তর শুরু হয় এবং আপলোড হওয়া অধিকাংশ অ্যাকাউন্টেই টাকা পৌঁছে গিয়েছে বলে দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, “সরকারের টাকা উপযুক্ত লোকেরাই পাবেন।”

সরকারি তথ্য অনুযায়ী, মোট ১ কোটি ৬০ লক্ষ আবেদনকারীর তথ্য যাচাই ও আপলোড করা হয়েছিল। তার মধ্যে প্রায় ২৬ লক্ষ আবেদন বাতিল হয়েছে। ফলে ১ কোটি ৩০ লক্ষের বেশি আবেদনকারীকে যোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, এদিন প্রায় ১ কোটি ১০ লক্ষ অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে এবং বাকিদের টাকাও বিকেলের মধ্যে পৌঁছে যাবে।

তিনি আরও জানান, শুধু সমতল নয়, পাহাড়ি এলাকার নেপালি ও গোর্খা সম্প্রদায়ের যোগ্য উপভোক্তারাও এই প্রকল্পের আওতায় টাকা পেয়েছেন। সরকারের লক্ষ্য, প্রকৃত যোগ্য ব্যক্তিদের কাছেই আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া।

অন্নপূর্ণা যোজনার পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তথ্য যাচাই নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, প্রায় ২ কোটি অ্যাকাউন্ট খতিয়ে দেখে ২৬ লক্ষ ক্ষেত্রে অসঙ্গতি পাওয়া গিয়েছে। এর মধ্যে মৃত ব্যক্তি, অন্যত্র স্থানান্তরিত ব্যক্তি এবং অ-ভারতীয় নাগরিকের নামও ছিল। এছাড়া প্রায় ১০ লক্ষ পুরুষের নামও তালিকায় ছিল বলে দাবি করেন তিনি।

CAA-তে আবেদনকারীদের জন্যও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট করেন, যাঁদের আবেদন বিচারাধীন বা ট্রাইব্যুনালে রয়েছে, তাঁদের সহায়তা আপাতত বন্ধ হবে না।

আবেদনপত্র নিয়ে বিরোধীদের সমালোচনার জবাবে শুভেন্দু অধিকারী বলেন, “১২ পাতার ফর্ম বলা হলেও সাধারণ আবেদনকারীদের মাত্র ৪ পাতার তথ্য পূরণ করতে হয়েছে।” তাঁর দাবি, ভবিষ্যতের সরকারি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রেও এই তথ্যভাণ্ডার কাজে লাগবে।

এদিকে জনকল্যাণ শিবিরে আবেদন করা প্রায় ৮ লক্ষ ১৫ হাজার মহিলার অ্যাকাউন্টেও ইতিমধ্যেই টাকা পাঠানো হয়েছে বলে জানিয়েছে সরকার। ধাপে ধাপে সব যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার অর্থ পৌঁছে দেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now