শিক্ষাক্ষেত্রে কাজের সুযোগ খুঁজছেন? এবার সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে অতিথি শিক্ষক নিয়োগ করবে আলিয়া বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ় বিভাগের তরফে এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এই নিয়োগে কোনও লিখিত পরীক্ষা বা অনলাইন আবেদন প্রক্রিয়ার উল্লেখ নেই। যোগ্য প্রার্থীদের সরাসরি ‘ওয়াক ইন ইন্টারভিউ’-তে অংশ নিতে হবে। সম্পূর্ণ চুক্তিভিত্তিকভাবে অতিথি শিক্ষক হিসেবে নিয়োগ করা হবে। প্রতি ক্লাসের ভিত্তিতে দেওয়া হবে সাম্মানিক।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা UGC-এর নির্ধারিত নিয়ম অনুসারেই প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য প্রয়োজনীয় শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে প্রার্থীদের মূল নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
২৭ অগস্ট দুপুর ২টো থেকে শুরু হবে ওয়াক ইন ইন্টারভিউ। নির্ধারিত দিনে প্রার্থীদের প্রয়োজনীয় আবেদনপত্র ও যাবতীয় নথি সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হতে হবে। কোন কোন নথি সঙ্গে রাখা প্রয়োজন, সেই সংক্রান্ত বিস্তারিত তথ্যও নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।
আগ্রহী প্রার্থীরা আলিয়া বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের বিজ্ঞপ্তি থেকে নিয়োগের যোগ্যতা, শর্তাবলি, প্রয়োজনীয় নথি এবং ইন্টারভিউ সংক্রান্ত অন্যান্য তথ্য জেনে নিতে পারবেন।







