মোবাইল রিচার্জের খরচ বাড়ার পর এখন অনেকেই এমন প্ল্যান খুঁজছেন, যেখানে শুধু ডেটা বা কলিং নয়, অতিরিক্ত কিছু সুবিধাও মিলবে। সেই দিক থেকে নজর কাড়ছে ভারতী এয়ারটেলের ৮৩৮ টাকার একটি প্রিপেড প্ল্যান। কারণ এই একটিমাত্র রিচার্জে মিলছে দৈনিক ডেটা, আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি একাধিক ওটিটি প্ল্যাটফর্মের অ্যাক্সেস এবং প্রায় ৪ হাজার টাকা মূল্যের একটি প্রিমিয়াম সফটওয়্যার সাবস্ক্রিপশন।
এয়ারটেলের ৮৩৮ টাকার প্রিপেড প্ল্যানের বৈধতা ৫৬ দিন। এই সময়ের জন্য গ্রাহকরা প্রতিদিন ৩ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং দৈনিক ১০০টি এসএমএস পাবেন। হিসাব করলে প্রতিদিনের খরচ দাঁড়ায় প্রায় ১৫ টাকার কাছাকাছি।
তবে এই প্ল্যানের সবচেয়ে বড় আকর্ষণ অতিরিক্ত সুবিধাগুলি। এয়ারটেল এক্সস্ট্রিম প্লে-র মাধ্যমে ৫৬ দিনের জন্য Amazon Prime Lite এবং SonyLIV-এর সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। ফলে সিনেমা, ওয়েব সিরিজ ও লাইভ স্পোর্টস দেখার সুযোগও মিলবে একই রিচার্জে।
এতেই শেষ নয়। এই প্ল্যানের সঙ্গে ১২ মাসের Adobe Express Premium সাবস্ক্রিপশনও দিচ্ছে সংস্থা। বাজারদর অনুযায়ী, এই সাবস্ক্রিপশনের মূল্য প্রায় ৪ হাজার টাকা। যাঁরা নিয়মিত সোশ্যাল মিডিয়ার জন্য পোস্টার, ভিডিও বা অন্যান্য ডিজাইন তৈরি করেন, তাঁদের জন্য এই সুবিধা বিশেষ আকর্ষণীয় হতে পারে।
ডেটার ক্ষেত্রেও রয়েছে অতিরিক্ত সুবিধা। প্রতিদিনের ৩ জিবি ডেটার পাশাপাশি ৫জি নেটওয়ার্ক উপলব্ধ থাকলে Unlimited 5G ডেটা ব্যবহার করা যাবে। তবে এই সুবিধার ক্ষেত্রে প্রতি ৩০ দিনে ৩০০ জিবি ফেয়ার ইউসেজ পলিসি (FUP) প্রযোজ্য।
এ ছাড়াও গ্রাহকরা Safe Network পরিষেবা এবং বিনামূল্যে Hello Tunes ব্যবহারের সুযোগ পাবেন।
যাঁরা নিয়মিত ওটিটি কনটেন্ট দেখেন, বেশি ডেটা ব্যবহার করেন এবং ডিজাইনের কাজেও Adobe Express কাজে লাগাতে চান, তাঁদের জন্য এই প্ল্যানটি তুলনামূলকভাবে লাভজনক হতে পারে। বিশেষ করে 5G নেটওয়ার্কের সুবিধা পাওয়া এলাকায় বসবাসকারী ব্যবহারকারীদের কাছে এটি আরও বেশি ভ্যালু-ফর-মানি বিকল্প হয়ে উঠতে পারে।






